টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪০ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪২ পিএম
অনলাইন সংস্করণ

মঞ্চে চেয়ার থেকে ঢলে পড়লেন কাদের সিদ্দিকী

মঞ্চে অসুস্থ হয়ে পড়ায় কাদের সিদ্দিকীকে গাড়িতে তোলা হচ্ছে। ছবি : সংগৃহীত
মঞ্চে অসুস্থ হয়ে পড়ায় কাদের সিদ্দিকীকে গাড়িতে তোলা হচ্ছে। ছবি : সংগৃহীত

টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম দলটির এক বর্ধিত সভায় অসুস্থ হয়ে পড়েছেন।

শনিবার (০৬ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে সখীপুর খান মার্কেটে আয়োজিত ওই সভায় বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি।

বর্তমানে কাদের সিদ্দিকী সখীপুরের নিজ বাসায় চিকিৎসকদের পরার্মশ নিচ্ছেন।

কৃষক শ্রমিক জনতা লীগের সখীপুর উপজেলা শাখার সভাপতি আব্দুস সবুর খান অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেন।

দলের নেতাকর্মীরা জানান, পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সকালে সখীপুর উপজেলার কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভার আয়োজন করা হয়। পরে দুপুর ১২টার দিকে কাদের সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে অংশ নেন। এক পর্যায়ে তিনি শুভেচ্ছা বক্তব্য দিয়ে দলীয় নেতাদের বক্তব্য শুনছিলেন। দুপুর সোয়া ২টার দিকে কাদের সিদ্দিকী চেয়ার থেকে ঢলে পড়েন।

পরে নেতাকর্মীরা তাকে ধরে গাড়িতে করে সখীপুরের নিজ বাড়িতে নিয়ে যান। সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। বর্তমানে বাসাতেই চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

কাদের সিদ্দিকী বাসাতেই চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন উল্লেখ করে উপজেলার কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস ছবুর খান বলেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে ঢাকায় নেওয়া হবে। তবে আগের তুলনায় কিছুটা সুস্থবোধ করছেন।

এর আগে সভায় অংশ নিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, আমরা আ.লীগ ও শেখ হাসিনাকে চাই না কিন্তু জয় বাংলা ও বঙ্গবন্ধুকে চাই।

কাদের সিদ্দিকী বলেন, মুক্তিযুদ্ধকে গালি দিলে যেমন বঙ্গবন্ধুকে গালি দেওয়া হয় তেমনি জিয়াউর রহমানকেও গালি দেওয়া হয়। জিয়াউর রহমান একজন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, তাকে নিয়ে আওয়ামী লীগ হাজার কথা বলতে পারে তাকে নিয়ে আমার বিন্দু পরিমাণ সন্দেহ নেই। জিয়াউর রহমান আমার চেয়েও বড় মুক্তিযোদ্ধা।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু, স্বাধীনতা, বাংলাদেশ মেনে যারা রাজনীতি করবেন আমরা তাদের সঙ্গে আছি।

উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আ. ছবুর খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীবের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন গাজীপুর জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুর রহমান, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশিক জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক তুহিন সিদ্দিকী, উপজেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক আজাদ মিয়া, উপজেলা ছাত্র আন্দোলনের সভাপতি সাইফুল ইসলাম সাফি প্রমুখ।

কালবেলা/এসওআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১০

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১১

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১২

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৩

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১৪

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

২৪ জুলাই  / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৬

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার যুবক

১৭

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

১৮

সকালের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X