বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিং স্টেশনের ক্যাশিয়ার হত্যা, সেলসম্যান পলাতক

ফিলিং স্টেশনের ক্যাশিয়ার হত্যার খবরে উৎসুক জনতার ভিড়। ছবি : কালবেলা
ফিলিং স্টেশনের ক্যাশিয়ার হত্যার খবরে উৎসুক জনতার ভিড়। ছবি : কালবেলা

বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ার ইকবাল হোসেনকে (২৬) নৃশংসভাবে খুন করা হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে পাম্পের ক্যাশ কাউন্টারের ভেতর তাকে হত্যা করা হয়।

ঘটনার পর থেকেই পাম্পের আরেক কর্মী সেলসম্যান রতন পলাতক রয়েছেন। তাকেই এই হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন মনে করা হচ্ছে। রতনের বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায়।

নিহত ইকবাল হোসেন সিরাজগঞ্জের পিপুলবাড়িয়া গ্রামের আব্দুল করিমের ছেলে। প্রায় আড়াই বছর ধরে তিনি এই ফিলিং স্টেশনে ক্যাশিয়ারের কাজ করছিলেন এবং বগুড়ার শিববাটি এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।

পাম্প কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার রাতে ক্যাশিয়ার ইকবালের সঙ্গে ডিউটিতে ছিলেন সেলসম্যান রতন। ভোরে অন্য কর্মীরা কাজে এসে ক্যাশ কাউন্টারের ভেতরে ইকবালের নিথর দেহ দেখতে পান। এরপর তারা পুলিশকে খবর দেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ইকবালকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। তবে হত্যার উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

এ ব্যাপারে বগুড়া সদর থানার ওসি হাসান বাসির কালবেলাকে বলেন, তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ইকবালের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করেন। ইকবালের সহকর্মী রতন পলাতক থাকায় এই হত্যাকাণ্ডের সঙ্গে তার জড়িত থাকার ব্যাপারে সন্দেহ করা হচ্ছে। তাকে আটক করা গেলে এই হত্যার রহস্য উন্মোচন করা সহজ হবে। তবে ফিলিং স্টেশনের টাকা পয়সা খোয়া গেছে কি না এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মুহাম্মাদ রায়হান কালবেলাকে জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির জন্য পিবিআই ও সিআইডিসহ পুলিশের একাধিক দল ঘটনাস্থলে কাজ করছে। হত্যার মূল রহস্য উদ্‌ঘাটনে আমরা কাজ করছি।

এদিকে, এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ দ্রুত অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসবে বলে আশা করছেন নিহতের পরিবার ও সহকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

১০

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১

সীমান্তবর্তী ১১ জেলার বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

১২

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

১৩

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

১৪

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

১৫

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১৬

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১৭

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১৮

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১৯

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

২০
X