ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৯ এএম
অনলাইন সংস্করণ

ধামরাই ওসির মানবিক উদ্যোগ

ধামরাই থানার ওসি মো. মনিরুল ইসলাম। ছবি : সংগৃহীত
ধামরাই থানার ওসি মো. মনিরুল ইসলাম। ছবি : সংগৃহীত

অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ দাফন করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম। এই মানবিক কাজে স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবক দলের নেতারা তার পাশে থেকে সাহায্য করেন।

ওসি মনিরুল ইসলাম বলেন, আমরা মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সেরা জীব। যিনি মারা গেছেন তিনি মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক ব্যক্তি। তার আত্মীয়স্বজনের কোনো সন্ধান না পেয়ে তার দাফনের ব্যবস্থা করি। তিনিও একজন মানুষ ছিলেন। তাই ধর্মীয় রীতিনীতি মেনে তার শেষ কাজ সম্পন্ন করা হয়।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার হাজীপুর গুচ্ছগ্রামের খোলার মাঠে ওই অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। বিষয়টি ইউপি সদস্য মুক্তিবুর রহমান মুক্তি ও ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশাদুল ইসলাম রাজুকে জানান।

পরে তারা ধামরাই থানার ওসি মো. মনিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেন। ওসির সহায়তায় দ্রুত দাফনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ মানবিক কাজে সহযোগিতা করেন ওসি মনিরুল ইসলাম, ইউপি সদস্য মুক্তিবুর রহমান মুক্তি, স্বেচ্ছাসেবক নেতা রাশাদুল ইসলাম রাজু, সাইদুর রহমান জনি এবং স্থানীয় এলাকাবাসী।

ওসি মনিরুল ইসলাম বলেন, এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি শুক্রবার সকালে আনুমানিক ৯টার দিকে মারা যান। পরে তার পরিচয় শনাক্তের জন্য র‌্যাবকে খবর দেওয়া হয়। তারা এসে অনেক চেষ্টা করেও পরিচয় শনাক্ত করতে পারেনি। পরে মানবিক দিক বিচার করে স্থানীয়দের সহায়তায় মরদেহের দাফনের ব্যবস্থা করি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্মুক্ত হরমুজ প্রণালি, পার হচ্ছে এলএনজি জাহাজ 

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১০

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১১

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১২

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১৪

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১৫

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৬

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৭

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৮

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৯

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

২০
X