রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ১২:১৪ পিএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

গরুর চর্বিতে রং মিশিয়ে মাংস হিসেবে বিক্রি

সিরাজগঞ্জের ম্যাপ
সিরাজগঞ্জের ম্যাপ

সিরাজগঞ্জে গরুর মাংসের সাদা চর্বিতে রং মিশিয়ে মাংস হিসেবে বিক্রির দায়ে দুই বিক্রেতাকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শুক্রবার (১ ডিসেম্বর) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. হাসান-আল-মারুফের নেতৃত্বে শহরের মিরপুর ওয়াবদা ও সদর উপজেলার কড্ডার মোড় নামক স্থানে মাংসের দোকানে এ অভিযান চালানো হয়।

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন, মিরপুর ওয়াবদা এলাকার জুলমত আলী ও কড্ডার মোড় এলাকার রেজাউল করিম।

মাংসের দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ইনসেটে পানিতে গোলা লাল রং। ছবি : কালবেলা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. হাসান-আল-মারুফ জানান, উল্লেখিত দোকানে মাংসের সাদা চর্বিতে রং মিশিয়ে মাংস হিসেবে বিক্রি করে গ্রাহককে প্রতারণা করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই দোকানে অভিযান চালিয়ে হাতেনাতে ধরা হয়। এ অপরাধে উভয় মাংসের দোকানকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১০

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১১

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৩

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৪

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৫

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৬

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৭

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৮

ব্রাজিলের সামনে এবার মিসর

১৯

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

২০
X