ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

সিও এনজিওর বিরুদ্ধে জেলা প্রশাসনের তদন্ত শুরু

ঝিনাইদহে সিও এনজিও কার্যালয়। ছবি : কালবেলা
ঝিনাইদহে সিও এনজিও কার্যালয়। ছবি : কালবেলা

ঝিনাইদহের সোসিও ইকোনমিক হেলথ এডুকেশন অর্গানাইজেশন (সিও) এনজিওর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ঝিনাইদহ জেলা প্রশাসন। জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলামের নির্দেশে গত ১৫ এপ্রিল থেকে ঝিনাইদহ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ইয়ারুল ইসলাম এ তদন্ত কাজ শুরু করেন।

এর আগে তদন্ত কর্মকর্তা ১০ জনের নাম উল্লেখ করে কোটচাঁদপুরের তালসার মেঠো পাড়ার আরও ৮ জনসহ ১৮ জন অভিযোগকারীকে নির্দিষ্ট দিনে তার দপ্তরে হাজির হতে নোটিশ দেন। উপপরিচালকের দপ্তর ও অভিযোগকারীদের সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

এর আগে সিও অফিসে আটকে নির্যাতন ও মিথ্যা চেকের মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে গত ২১ মার্চ মানববন্ধন ও অনশন কর্মসূচি পালন করে সংস্থাটির নির্যাতিত কর্মীরা। সিও এনজিওর প্রাক্তন কর্মী গাইবান্ধার সুই গ্রামের এবিএম মাহবুবুর রশিদ তদন্তের খবর নিশ্চিত করে জানান, গত ১৫ এপ্রিল তাকেসহ ৫-৬ জনকে ডাকা হয়েছিল। তদন্ত কর্মকর্তা প্রথমে তাদের মৌখিক বক্তব্য শোনেন এবং লিখিত নেন। সিও এনজিওর নির্বাহী পরিচালক সামছুল আলমও তদন্ত কর্মকর্তার দপ্তরে হাজির হয়ে তার বক্তব্য পেশ করেন।

তবে সিও এনজিওর প্রাক্তন এসব কর্তকর্তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, এই তদন্ত নিয়ে তাদের যথেষ্ট সন্দেহ রয়েছে। সিও এনজিও প্রভাব খাটিয়ে সব ম্যানেজ করে নিচ্ছেন। ফলে তারা ন্যায়বিচার পাওয়া থেকে বঞ্চিত হতে পারেন ।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ঝিনাইদহের সিও এনজিওর বিরুদ্ধে চাকরি প্রদানের নামে খোলা চেক ও নন-জুডিশিয়াল স্ট্যাম্প নিয়ে মামলা করার গুরুতর অভিযোগ রয়েছে। এ নিয়ে জাতীয় ও আঞ্চলিক পত্রপত্রিকায় একাধিকবার খবর প্রকাশিত হলেও সিও এনজিও বহাল তবিয়তে শত শত মামলার জালে আটকিয়ে সাবেক কর্মীদের জেলে ভরছেন ও কোটি কোটি টাকা আদায় করছেন। এ নিয়ে গত ২১ মার্চ ঝিনাইদহ জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলামের সঙ্গে দেখা করে নির্যাতিত ব্যক্তিরা লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, সিও এনজিও কর্তৃপক্ষ গাইবান্ধার সুই গ্রামের এবিএম মাহবুবুর রশিদ, শৈলকুপার চন্ডিপুর গ্রামের সাবিনা ইয়াসমিন, মেহেরপুরের আমদহ গ্রামের আমিরুল ইসলাম, যশোরের রবিউল, কুষ্টিয়ার শওকত আলী, একই জেলার গৌরাঙ্গ কুমার, কালীগঞ্জের আশিক, পাবনার সুবর্ণা খাতুন, সোহেল রানা, সাইফুল ইসলাম, শৈলকুপার মাহমুদ ও মহেশপুরের রুপা খাতুনসহ সহস্রাধিক ব্যক্তির নামে মিথ্যা চেকের মামলা করে হয়রানি করছেন।

তবে সিও এনজিওর নির্বাহী পরিচালক শামসুল আলম বরাবরই তার বিরুদ্ধে এসব অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করে আসছেন। এ দিকে তদন্তের বিষয়ে ঝিনাইদহ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ইয়ারুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনি কালবেলাকে জানান, তদন্ত সম্পন্ন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর রিপোর্ট পেশ করা হবে। রিপোর্টের প্রেক্ষিতে সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

১০

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১১

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১২

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১৩

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৪

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৫

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৬

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৭

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৮

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৯

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

২০
X