নীলফামারী প্রতিনিধি
প্রকাশ : ২৪ মে ২০২৪, ০৫:৪০ এএম
আপডেট : ২৪ মে ২০২৪, ০৭:০৯ এএম
অনলাইন সংস্করণ

বিচার দ্রুত নিষ্পত্তি করতে আইনজীবীদের সহযোগিতা প্রয়োজন : প্রধান বিচারপতি

নীলফামারী জেলা জজ আদালতে বিচারপ্রার্থী ও সাক্ষীদের বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। ছবি : কালবেলা
নীলফামারী জেলা জজ আদালতে বিচারপ্রার্থী ও সাক্ষীদের বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। ছবি : কালবেলা

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, বিচার দ্রুত নিষ্পত্তি করতে আইনজীবীদের সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, দেশের আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমরা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। বেঞ্চ ও বারের সুসম্পর্কের মধ্য দিয়ে বিচারব্যবস্থা সমৃদ্ধ হয়। এ জন্য বিচারক এবং আইনজীবী উভয়কেই এগিয়ে আসতে হবে।

বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যায় নীলফামারী জেলা জজ আদালতে বিচারপ্রার্থী ও সাক্ষীদের বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, মামলার জট দীর্ঘদিনের সমস্যা। এ মামলার জট কমাতে গেলে আমাদের যে পরিমাণ বিচারক থাকা প্রয়োজন সেই তুলনায় বিচারক স্বল্পতা আছে। তারপরেও আমরা চেষ্টা করছি, আমাদের উচ্চতর আদালতসহ স্থানীয় আদালতসমূহের বিচারকরা সকলেই দিনরাত চেষ্টা করে যাচ্ছি। কিছু কৌশল আমরা অবলম্বন করছি। সুপ্রিম কোর্টে যেসব মামলা স্থগিত রয়েছে সেগুলো তাড়াতাড়ি শেষ করা হবে।

তিনি বলেন, একজন সাক্ষী যাতে কোনো কারণে ফিরে না যায়, ন্যায়কুঞ্জতে কিছুক্ষণ অপেক্ষা করে একজন সাক্ষী আদালতে যাতে সাক্ষ্য দিয়ে যেতে পারে এবং সেদিনই যেন মামলাটা শেষ করতে পারে আদালতের বিচারক সে দিকে লক্ষ রাখবেন। আমি আশা করি, এমনভাবেই মামলাজট কিছুটা হলেও কমবে।

বিচার দ্রুত নিষ্পত্তি করতে আইনজীবীদের সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, সকাল ৯টায় সময় আমাদের কোর্ট শুরু হওয়ার কথা। আইনজীবীরা যদি ঠিক সময় কোর্টে না আসেন তাহলে জজ সাহেবরা কোর্টে উঠে কী করবেন। সেই জন্য আমি আইনজীবীদের কাছে বিনীত অনুরোধ করব, আপনারা সময়টা মেইনটেইন করে কোর্টে আসবেন এবং বিচারকদের অনুরোধ করব, আপনারাও সময়ের সৎ ব্যবহার করবেন। যাতে করে একদিনে কিছু মামলা নিষ্পত্তি করা যায়। এভাইে মনে হয় আমরা কিছুটা এগোতে পারব।

নীলফামারী জেলা ও দায়রা জজ মো. মাহমুদুল করিমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম সারোয়ার, এবিএম গোলাম রসুল, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার গোলাম সবুর, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফল ইসলাম, অতিরিক্তি জেলা ও দায়রা জজ মোছা. আরিফা ইয়াসমীন মুক্তা ও একেএম জাহাঙ্গীর আলম, যুগ্ম জেলা ও দায়রা জজ মো. মতিউর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মমতাজুল হক, সাধারণ সম্পাদক অক্ষয় কুমার রায় প্রমুখ।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে জুলাইয়ে ডেঙ্গু আক্রান্ত ৪৫৭, আরও এক নারীর মৃত্যু

ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

আর্জেন্টিনার জাল কাঁপানো কাবরালের বাঁকানো শটে করা সেই গোলই বিশ্বকাপের সেরা

টাঙ্গাইলে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

‘আলোচনা ব্যর্থ হলে ইরানে শক্তিশালী সামরিক অভিযান চালানো হবে’

পর্দার আড়ালে ঘৃণা ও গুজব ছড়ানোদের নিয়ে এবার মুখ খুললেন ফিফা সভাপতি

রাজধানীর ৩০০ ফিটে ঘুরতে গেলেন সাহাবুদ্দিন

যে কারণে বিমানঘাঁটি ব্যবহার করে গোপনে মার্কিন সফরে যাচ্ছেন নেতানিয়াহু

খাল পুনঃখনন শেষে ১ কোটি ২৫ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

সাবেক ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে

১০

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১১

ফাইনালে মেসিদের পিঠ ফেরানোয় বিতর্ক, নেপথ্য কারণ স্পষ্ট করলেন লিসান্দ্রো

১২

শিক্ষা ক্যাডারের বদলি এখন তিন কমিটির হাতে

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় সৌদি প্রবাসী নিহত 

১৪

৩ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

১৫

আমরা মাইর খাইনি, দিয়েছি: সালাহউদ্দিন আম্মার

১৬

মালয়েশিয়ায় প্রফেসর স্থপতি রফিক আজমের পঞ্চম একক স্থাপত্য প্রদর্শনী এবং আন্তর্জাতিক গ্রন্থ উন্মোচন

১৭

সাকিবকে নিয়ে নেপাল ক্লাবের বার্তা

১৮

শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী / তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে

১৯

বাংলাদেশ-চীন শিল্পাঞ্চলে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের আশা সরকারের: অর্থমন্ত্রী

২০
X