সাইয়েদ বাবু,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুন ২০২৪, ০৭:৩৭ এএম
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে বিচ্ছিন্ন চরে প্রাথমিক বিদ্যালয় স্থাপন, আনন্দিত চরবাসী

চরে প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম উদ্বোধন। ছবি : কালবেলা
চরে প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম উদ্বোধন। ছবি : কালবেলা

কুড়িগ্রামের প্রত্যন্ত চরের শিশুরা যেন শিক্ষার আলোয় আলোকিত হয় বিষয়টি চিন্তা করে ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন সদরের যাত্রাপুর ইউনিয়নের কালির আলগা চরে উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩ জুন) বিকেলে কালির চরে সদর উপজেলার সকল দপ্তরের অফিসারদের উপস্থিতে স্কুলটি উদ্বোধন করা হয়। এ ছাড়া চরে বসবাসকারী ব্যক্তিদের বিভিন্ন ফলের ৫০০টি চারা বিনামূল্যে বিতরণ করা হয়। একইসময়ে স্কুলগামী শিশুদের বেশকিছু গল্পের বই, ⁠শিশুদের খেলার জন্য ফুটবল, হ্যান্ডবল, ক্রিকেট সেট ও জাম্পিং দড়ি উপহার দেয়া হয়েছে।

কালির আলগা চরের শিহাব নামের এক শিশু বলেন, আমাদের চরে স্কুল হয়েছে। আমি খুব খুশি। এই স্কুলে ভর্তি হয়ে লেখাপড়া করব।

কালির আলগা চরে বাসিন্দা রহিম মিয়া বলেন, আমাদের এখানে কোনো স্কুল নাই। অনেকে প্রাথমিকের গণ্ডি পেরোতে পারছে না। যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকার কারণে দূরের স্কুলে ছেলেমেয়েদের পাঠানো যায় না। যার কারণে মেয়েদের বাল্যবিবাহের সংখ্যা বেড়েই চলছে। এখানে স্কুল হওয়ায় আমরা খুবই আনন্দিত। এখন থেকে চরের শিশুরা এখানে লেখাপড়া করতে পারবে।

তিনি আরও বলেন, আজ যেভাবে উপজেলার সকল দপ্তরের অফিসাররা চরে এসে আমাদের চরের মানুষের সমস্যার কথা শুনলেন। এমন অনুষ্ঠান আমার জীবনে দেখি নাই। চরবাসীর পক্ষ থেকে তাদের কৃতজ্ঞতা জানাই।

কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুশফিকুল আলম হালিম বলেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে স্মার্ট চর এর মাধ্যমে চরের মানুষের জীবনযাত্রার উন্নয়ন করা। এরই ধারাবাহিকতায় এখানে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়েছে। এ ছাড়া কালির আলগার চরের মানুষ যেন বন্যায় কষ্ট না পায় সে লক্ষ্যে বাড়ি ভিটে উঁচুকরণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, বন্যার সময় এই চরে কেউ মারা গেলে দাফন করা যেত না। মরদেহ নিয়ে যেতে হতো নৌকাযোগে যাত্রাপুরে। এমন মানবিক কষ্ট লাঘবে আমরা এখানে একটি উঁচু স্থানে কবরস্থান করেছি।

অনুষ্ঠানে চরাঞ্চলের মানুষের জীবনযাত্রা উন্নয়নে চরাঞ্চলের মানুষের সুখ-দুঃখের কথা শুনে তাদের বিভিন্ন সমস্যা সম্পর্কে আলোচনা করা হয়। স্কুলটির উদ্বোধন শেষে ফুটবল, মোরগ লড়াই ও দড়ি লাফে খেলার আয়োজন ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, কালির আলগা চরটিতে প্রায় ৩ হাজার ৫০০ মানুষের বসবাস। এখানে কোনো বিদ্যালয় না থাকায় গত ২-৩ বছর ধরে এই চরের প্রায় ৪০০-৫০০ শিশু বিদ্যালয়ে যেতে পারেনি। যার কারণে একটি বিদ্যালয় নির্মাণ জরুরি হয়ে পড়ে। বিষয়টি চিন্তা করে উপজেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয়ের আজ উদ্বোধন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

১০

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১১

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১২

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৩

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৪

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৫

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৬

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৭

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৮

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৯

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

২০
X