কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৩৯ পিএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

১৮ কোটি মানুষের উপকার হবে এমন কিছু করতে চাই : হাইকোর্ট

শিশু আয়ানের মৃত্যুর প্রতিবেদন নিয়ে শুনানি
হাইকোর্ট। ছবি : সংগৃহীত
হাইকোর্ট। ছবি : সংগৃহীত

ইউনাইটেড হাসপাতালে শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় রিটের শুনানি শেষে হাইকোর্ট বলেছেন, স্বাস্থ্যখাত নিয়ে সবার সচেতন হওয়া প্রয়োজন। শুধু আদেশ দিলাম, পত্রিকায় নাম আসল এটা আমরা চাই না। ১৮ কোটি মানুষের উপকার হবে এমন কিছু করতে চাই।

রোববার (১৮ ফেব্রুয়ারির) শুনানি শেষে আগামী মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রায়ের দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি মোস্তাফা জামান ইসলাম ও বিচারপতি আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ তারিখ ধার্য করেন।

এর আগে গত ২৮ জানুয়ারি আয়ানের মৃত্যুর ঘটনা তদন্ত প্রতিবেদন হাইকোর্টে জমা দেয় স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিবেদনের বিভিন্ন দিক বিশ্লেষণ করে আদালত ওই প্রতিবেদনকে লোক-দেখানো বলেও মন্তব্য করেন।

এ ছাড়া আয়ানের প্রতি চিকিৎসকদের অবহেলা ছিল বলে উল্লেখ করেন আদালত। শিশুটির অ্যাজমা থাকার পরও ইনজেকশন দিয়ে অজ্ঞান করা নিয়ে প্রশ্ন তুলে আদালত বলেন, বাইপাস সার্জারিতেও এত ওষুধ প্রয়োজন হয় না, যতটা আয়ানের খৎনার জন্য ব্যবহার করা হয়েছে।

ওই তদন্ত প্রতিবেদনে সরকারের অনুমোদনের পর হাসপাতাল চালুসহ ৪টি সুপারিশকে হাস্যকর বলেও মন্তব্য করেন হাইকোর্ট।

রাজধানীর একটি বেসরকারি স্কুলের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল আয়ান। গত ৩১ ডিসেম্বর তাকে ফুল অ্যানেস্থেশিয়া (জেনারেল) দিয়ে খতনা করায় সাঁতারকুল বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল। অভিভাবকদের অনুমতি ছাড়াই তার খৎনা করানো হয় বলে অভিযোগ করেন তার বাবা শামিম আহমেদ।

অপারেশনের কয়েক ঘণ্টা পরও জ্ঞান না ফেরায় সেখান থেকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয় আয়ানকে। সেখানে সাত দিন পিআইসিইউতে (পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট) লাইফ সাপোর্টে রাখার পর ৭ জানুয়ারি মাঝরাতে আয়ানকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলায় ধসে পড়ল বিলাসবহুল হোটেল, ভেতরে ছিলেন খেলোয়াড়দের স্বজনরা

বিমানবন্দরে ছেলেকে বিদায় দিয়ে বাসায় ফিরে বাবার মৃত্যু

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বাকিংহাম প্যালেসে থাকবেন না রাজা চার্লস

খুঁজে পাওয়া যাচ্ছে না আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

তিয়েনআনমেন স্কয়ারে প্রধানমন্ত্রী তারেক রহমানের পুষ্পস্তবক অর্পণ

নকআউটে ওঠার লড়াইয়ে মাঠে নেমেছে প্যারাগুয়ে-অস্ট্রেলিয়া

তাজিয়া মিছিল: রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলার নির্দেশনা

যুক্তরাষ্ট্রের বিপক্ষে তুরস্কের দুর্দান্ত প্রত্যাবর্তন, শুরুতেই ১-১ গোল

পবিত্র আশুরা আজ

১০

জার্মানির প্রথম পরাজয়ে বিশ্বকাপে বড় অঘটন, নকআউটে ইকুয়েডর

১১

‘শেখ হাসিনা দেশকে কারাগারে পরিণত করেছিল’

১২

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫

১৩

সুইডেনের বিপক্ষে ড্র / নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ যে ফুটবল পরাশক্তি

১৪

দেশের ১৪ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৫

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

তিউনিসিয়াকে হারিয়ে দাপটের সঙ্গে নকআউটে ডাচরা

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

চীনের প্রেসিডেন্টের সঙ্গে আজ সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী

১৯

বঙ্গোপসাগরে নিখোঁজ, সৈকতে মিলল জেলের মরদেহ

২০
X