জবি প্রতিনিধি
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ০৩:১৩ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৪, ০৩:১৯ পিএম
অনলাইন সংস্করণ

জবি উপাচার্যের পদত্যাগের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম, রেজিস্ট্রার অধ্যাপক ড. আইনুল ইসলাম, প্রক্টরিয়াল বডি ও হল প্রভোস্টকে আগামীকাল (১২ আগস্ট) ৩টার মধ্যে পদত্যাগ করতে আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।

রোববার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয়কদের মতবিনিময় হয়। মতবিনিময় শেষে প্রশাসনিক ভবনের সামনে দুপুর আড়াইটায় বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।

এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ প্রশাসনে যত আওয়ামী দোসর রয়েছে তাদের পদত্যাগ করতে হবে। যদি তারা পদত্যাগ করতে না চায় তাহলে কীভাবে পদত্যাগ করাতে হবে তা ছাত্রসমাজ জানে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টরিয়াল বডি ইতোমধ্যে পদত্যাগ করেছে কিন্তু আমাদের ভিসি কেন এখনো পদত্যাগ করছে না তার পেছনে যদি কারও হাত থাকে ছাত্রসমাজ তাদের মোকাবিলা করতে প্রস্তুত।

এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক স্বর্ণ আক্তার রিয়া বলেন, আমরা আগামীকাল বিকেল ৩টা পর্যন্ত আল্টিমেটাম দিচ্ছি, এর মধ্যে উপাচার্য ড. সাদেকা হালিম, রেজিস্ট্রার অধ্যাপক ড. আইনুল ইসলাম, হল প্রভোস্ট অধ্যাপক দীপিকা রানী, প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর হোসেনসহ পুরো প্রক্টরিয়াল বডির পদত্যাগ করতে হবে। যদি তারা আগামীকাল ৩টার মধ্যে পদত্যাগ না করে তাহলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোস্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১০

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১১

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১২

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৩

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৪

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৫

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৬

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৭

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৮

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৯

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

২০
X