জবি প্রতিনিধি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ১১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের ইশতেহার শিক্ষাবান্ধব করার লক্ষ্যে প্রস্তাবনা জবিশিসের

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। ছবি : কালবেলা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। ছবি : কালবেলা

একটি বুদ্ধিদীপ্ত, উদ্ভাবনী ও সৃষ্টিশীল জাতি বিনির্মাণের লক্ষ্যকে সামনে রেখে শিক্ষা খাতে পর্যাপ্ত বরাদ্দ বৃদ্ধিসহ বিভিন্ন সুযোগ সুবিধা অন্তর্ভুক্ত করে আসন্ন নির্বাচনে বাংলাদেশে আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহার ঘোষণার দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। শিক্ষা খাতের উন্নতি ও প্রবৃদ্ধির জন্য তারা কিছু সুনির্দিষ্ট প্রস্তাবনাও পেশ করেন।

সোমবার (২৭ নভেম্বর) ইশতেহার প্রণয়ন কমিটির আহ্বায়ক ড. মো. আব্দুর রাজ্জাককে চিঠির মাধ্যমে এ দাবি জানান বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. একেএম লুৎফর রহমান।

শিক্ষক সমিতির প্রস্তাবনাগুলো হলো-

১. শিক্ষা ও প্রযুক্তি খাতে বাজেট বরাদ্দ বাড়লেও আনুপাতিক হারে দক্ষিণ এশিয়ার দেশগুলোর তুলনায় বাংলাদেশের শিক্ষার সার্বিক মান উন্নয়নে শিক্ষায় বরাদ্দ আরও বাড়ানো প্রয়োজন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি মনে করে একটি বুদ্ধিদীপ্ত, উদ্ভাবনী ও সৃষ্টিশীল জাতি বিনির্মাণের জন্য টেকসই উন্নয়ন ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, জাতীয় বাজেটের ২০ ভাগ এবং জিডিপির ৫ থেকে ৬ ভাগ শিক্ষা খাতে ব্যয় করা দরকার। এ ব্যাপারে ইশতিহারে সুনির্দিষ্ট ঘোষণা থাকলে দেশবাসীসহ দেশের সর্ব পর্যায়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অনেক বেশি আশাবাদী হবেন।

২. উচ্চশিক্ষার মানকে বিশ্বমানে উন্নীত করার লক্ষ্যে বর্তমান 'বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে ‘উচ্চশিক্ষা কমিশনে’ রূপান্তর করা।

৩. দেশের সব পর্যায়ের প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল বাস্তবায়ন করে যোগ্য দক্ষ ও অধিকতর মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করার প্রতিশ্রুতি থাকা।

৪. বিশ্ববিদ্যালয়গুলোতে মানসম্মত গবেষণা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।

৫. দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পোস্ট-ডাক পজিশন, আর.এ., টি.এ. পজিশন চালু করা। এজন্য বাজেটে সুনির্দিষ্ট বরাদ্দ রাখা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়িয়ে মেধাবীদের শিক্ষকতায় আকৃষ্ট করা।

৬. বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর জন্য মানসম্মত আবাসিক সুবিধা নিশ্চিত করা। সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উন্নত বিশ্বের মতো চাহিদা অনুযায়ী ঋণ সুবিধা প্রদানের বিষয়টি ইশতেহারে থাকা জরুরি, যাতে গরিব ও মেধাবী শিক্ষার্থীরা এই সুবিধার আওতায় একটি মানসম্মত উচ্চ শিক্ষা অর্জন করতে পারে।

চিঠিতে নেতারা প্রস্তাবিত বিষয়গুলো বাংলাদেশে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করে একটি বুদ্ধিদীপ্ত, উদ্ভাবনী ও সৃষ্টিশীল জাতি বিনির্মাণের লক্ষ্যকে সামনে রেখে আগামী সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ জয়লাভ আশা করেছেন।

এ ছাড়াও ইশতেহার প্রণয়ন কমিটির পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৫ বছরের হাজারো অর্জনের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান শিক্ষক সমিতির নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১০

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১১

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১২

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৩

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৫

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৬

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৭

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৮

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

২০
X