বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুন ২০২৩, ১২:১৪ এএম
অনলাইন সংস্করণ

বিশ্ববিদ্যালয় শিক্ষার উন্নয়নে শ্রীলঙ্কায় রিজিওনাল সম্মেলন অনুষ্ঠিত

কলম্বোর তাজ সমুদ্রে শ্রীলঙ্কার ইউজিসি এবং বিশ্বব্যাংক যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে।
কলম্বোর তাজ সমুদ্রে শ্রীলঙ্কার ইউজিসি এবং বিশ্বব্যাংক যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে।

বিশ্ববিদ্যালয় শিক্ষার উন্নয়নে ‘আঞ্চলিক সহযোগিতা বা উচ্চশিক্ষা উন্নয়ন’ শীর্ষক দু’দিনব্যাপী রিজিওনাল সম্মেলন শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ এশিয়া অঞ্চলে ইউজিসি নেটওয়ার্ককে একত্রিত করা এবং এ অঞ্চলে বিশ্ববিদ্যালয় শিক্ষার উন্নয়নে সহযোগিতামূলক মনোভাব ও উচ্চশিক্ষা অগ্রগতির আরও সুযোগ নিয়ে আলোচনা করার জন্য এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে এই অঞ্চলে মানবসম্পদ উন্নয়ন ও ডিজিটাল ট্রান্সফরমেশনের ওপর গুরুত্বারোপ করা হয়।

শ্রীলঙ্কার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং বিশ্বব্যাংক যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে। সম্মেলনটি কলম্বোর তাজ সমুদ্রে গত ৬ ও ৭ জুন অনুষ্ঠিত হয়। বিশ্ব ব্যাংকসহ সাত দেশের ইউজিসি প্রতিনিধি এবং বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কার শিক্ষাবিদ ও আন্তর্জাতিক বিশেষজ্ঞগণ এতে অংশগ্রহণ করেন।

সম্মেলনে শ্রীলঙ্কার শিক্ষামন্ত্রী সুশীল প্রেমজয়ন্তা সমাপনী বক্তব্য দেন। বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিয়ো কান্ডার সভাপতিত্বে অনুষ্ঠানে শ্রীলঙ্কার ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক সম্পাথ অমরাতুঙ্গে ও বিশ্ব ব্যাংকের নিনা আর্নহোল্ডে বক্তব্য রাখেন।

সম্মেলনে তিন সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। অধ্যাপক সুব্রত কে. আদিত্য এবং অধ্যাপক আব্দুল হাসনাত এম সোলায়মান সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অধ্যাপক আলমগীর বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণা নিয়ে ইউজিসির উদ্যোগ ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে একটি প্রেজেন্টেশন প্রদান করেন এবং প্যানেল ও উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।

সম্মেলনে বিশ্ব ব্যাংক এ অঞ্চলের উচ্চশিক্ষার উন্নয়নে একীভূতকরণের ওপর একটি বিস্তৃত প্রতিবেদন প্রদান করে। সেখানে দক্ষিণ এশিয়া অঞ্চলে উচ্চশিক্ষা পরিস্থিতি, উচ্চশিক্ষা বিনিময়, নেটওয়ার্কিং- এর বিষয় তুলে ধরা হয়। এছাড়া, শ্রীলংকায় সাম্প্রতিক একটি বিশ্ববিদ্যালয় সংস্কার কর্মসূচি পরিদর্শন করা হয়। ইউজিসি সদস্য অধ্যাপক আলমগীর বলেন, এই অঞ্চলে মানসম্মত উচ্চশিক্ষা ও গবেষণার উন্নয়নে সর্বোত্তম অনুশীলন কী হবে, ছাত্র-শিক্ষক সম্পর্ক, ক্রস কান্ট্রি বিশ্ববিদ্যালয়-সহযোগিতা, ডিজিটালাইজেশন, গ্রিন ট্রানজিশন, নেটওয়ার্কিং এর ওপর জোর দেওয়া হয়। এছাড়া, উচ্চশিক্ষা ও গবেষণায় গুণগতমানের জন্য আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

এই অঞ্চলে জলবায়ু পরিবর্তন, বাণিজ্য, অর্থনৈতিক সংযোগ এবং পরিবহনে ব্যাপক সহযোগিতা হলেও গত এক দশকে মানব উন্নয়নে যথেষ্ট নয় বলে বিশ্ব ব্যাংক মনে করে বলে জানান অধ্যাপক আলমগীর।

আগামী বছর ঢাকায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নেতৃত্বে এ ধরনের একটি সিম্পোজিয়াম আয়োজন করার পরিকল্পনা এবারের রিজিওনাল কনফারেন্সে নেওয়া হয়েছে বলে তিনি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১১

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১২

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৩

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৪

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৫

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৬

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৮

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৯

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

২০
X