তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৩, ০৬:২৫ পিএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ভূমিকম্পে আতঙ্কিত তারকারাও

অপি করিম, জায়েদ খান ও আঁখি আলমগীর। ছবি : সংগৃহীত
অপি করিম, জায়েদ খান ও আঁখি আলমগীর। ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকায় বড় মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। যার উৎপত্তিস্থল লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে ৮ কিলোমিটার দক্ষিণ-উত্তর-দক্ষিণে। এটি মাঝারি শ্রেণির ভূমিকম্প। এ সময় সময় রাজধানীতে অনেকেই আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন। আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষের মনে।

তেমনি ভূমিকম্পে আতঙ্কিত হয়েছেন তারকারাও। সামাজিক যোগাযোগমাধ্যমে ভূমিকম্পে আতঙ্কিত হওয়ার বিষয় শেয়ার করেছেন তারা। দর্শকনন্দিত অভিনেত্রী অপি করিম লিখেন, ‘এত বড় ভূমিকম্প আগে কখনো অনুভব করিনি!’

কণ্ঠশিল্পী আঁখি আলমগীর লিখেন, ‘যা জানলাম আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশ। ব্যাপারটা কিন্তু আর মজা করার মতো থাকল না, তাই না?’

আলোচিত নায়ক জায়েদ খান লিখেন, ‘কী ভয়ংকর ভূমিকম্প। আল্লাহ সবাইকে হেফাজত করুন।’

অভিনেত্রী তানভীর সুইটি লিখেন, ‘প্রচণ্ড ভূমিকম্প! আল্লাহ আমাদের রক্ষা করুন। আমিন...।’

চিত্রনায়িকা শিরীন শিলা তার অনুভূতি জানিয়ে লিখেন, ‘ভূমিকম্প হইল না কি ঘুম থেকে উঠে দেখি বিল্ডিং কাঁপতেছে।’ সংগীতশিল্পী লুৎফর হাসান লিখেন, ‘ভূমিকম্পটা সহজ ছিল না। চিত্রনায়িকা পলি লিখেছেন, ‘ভূমিকম্প অনুভূতি হলো। অনেক জোরে ঝাঁকুনি। কে কে সুস্থ আছেন?’ চিত্রনায়িকা তানহা তাসনিয়া লিখেন, ‘ভূমিকম্প! হায় খোদা! এটা প্রখর ছিল।’

অন্যদিকে কুমিল্লার চৌদ্দগ্রামে ভূমিকম্পের আতঙ্কে উপজেলার ছুপুয়া এলাকায় আমির শার্ট গামের্ন্টসের শতাধিক শ্রমিক পদদলিত হয়ে আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভূমিকম্পের প্রভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের বিভিন্ন স্থানে পলেস্তারা খসে পড়েছে এবং দরজার গ্লাস ভেঙেছে, যা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। এ ঘটনায় হলের তৃতীয়তলা থেকে এক শিক্ষার্থী লাফিয়ে পড়ে আহত হয়েছেন। ওই শিক্ষার্থীর নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

হলের শিক্ষার্থীরা জানান, ভূমিকম্প শুরু হলে সবাই কক্ষ থেকে বেরিয়ে এদিক-সেদিক ছোটাছুটি শুরু করেন। এর মধ্যেই হলের তৃতীয়তলা থেকে একজন শিক্ষার্থী লাফিয়ে পড়েন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশজুড়ে ব্যাপক বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরেও সতর্কতা

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

আড়াই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

ভূমিকম্পে কেঁপে উঠল চীন

হাত দিয়েই ভাঙছে নদীর পাড় রক্ষা বাঁধের ব্লক

ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

২০ টাকার ঝালমুড়ি নিয়ে বিরোধ, যুবককে ছুরিকাঘাত

জুলাইয়েই মিলতে পারে পে-স্কেলের সম্পূর্ণ বেতন, গেজেট নিয়ে নতুন বার্তা

জুলাই শহীদ ছেলের অনুদানের টাকায় বাবার দ্বিতীয় বিয়ে, সমালোচনার ঝড়

প্রকৃতির অনিন্দ্যসুন্দর সৃষ্টি ‘জামুই’ প্রজাপতি

১০

ব্রাজিল ম্যাচের আগে বড় ধাক্কা খেল জাপান

১১

স্কুল নেই, হাসপাতাল নেই, নেই যাতায়াতের রাস্তা

১২

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের

১৩

বাউফলে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে জিম্মি রোগীরা

১৪

যুক্তরাষ্ট্র-ইসরায়েল প্রস্তাবিত চুক্তি প্রত্যাখ্যান করল লেবানন

১৫

সহজে ডট বিডি-ডট বাংলা ডোমেইন নিবন্ধনের সুযোগ

১৬

ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স / অ্যানেসথেসিওলজিস্ট না থাকায় ব্যাহত চিকিৎসাসেবা

১৭

বাহরাইনকে কঠোর সতর্কবার্তা দিল ইরান

১৮

এক কর্মকর্তার কাঁধে ৬৭ স্কুল

১৯

জেনে নিন আজ ঢাকায় কোথায় কী?

২০
X