কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২১ পিএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৮ পিএম
অনলাইন সংস্করণ

অবসরের পর ব্যাংক কর্মকর্তাদের পরিচালক হওয়ার সুযোগ

অবসরের পর ব্যাংক কর্মকর্তাদের পরিচালক হওয়ার সুযোগ

ব্যাংকের নিয়মিত ও চুক্তিভিত্তিক কর্মকর্তাদের অবসরের পর একই ব্যাংকের পরিচালক হওয়ার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতদিন যা নিষেধাজ্ঞার আওতায় ছিল। ফলে কোনো ব্যাংকের নিয়মিত বা চুক্তিভিত্তিক কোনো কর্মকর্তা অবসরে যাওয়ার পাঁচ বছর পর তিনি একই ব্যাংকের পরিচালক নিযুক্ত হতে পারবেন।

রোববার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত এক সার্কুলার জারি করেছে। সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে বলা হয়েছে, নিয়মিত বা চুক্তিভিত্তিক কর্মকর্তা অবসর বা অব্যাহতি বা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর পাঁচ বছর অতিক্রান্ত না হওয়া পর্যন্ত একই ব্যাংকের পরিচালক হিসেবে নিযুক্ত হওয়ার যোগ্য হবেন না।

ব্যাংক কোম্পানি আইনের ১৫(৯) ধারা এর ‘উদ্দেশ্য’ পূরণে গত ২০২১ সালের মে মাস এক সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, ‘নিয়মিত বা চুক্তিভিত্তিক কর্মকর্তা অবসর বা অব্যাহতি বা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর কখনোই একই ব্যাংকের পরিচালক হিসেবে নিযুক্ত হওয়ার যোগ্য হবেন না।’

এই সিদ্ধান্ত দেওয়ার সময়ে বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, ব্যাংক কোম্পানি আইন-১৯৯১ এর ১৫(৯) ধারার উদ্দেশ্য অনুযায়ী ব্যাংক-কোম্পানির পরিচালনা ও ব্যবস্থাপনায় নিরপেক্ষতা, পেশাগত মান ও সুশাসন নিশ্চিত করা।

ব্যাংক কোম্পানি আইন-১৯৯১ সর্বশেষ ২০২৩ সালে সংশোধিত হলেও ব্যাংকের স্বতন্ত্র পরিচালক নিয়োগে আগের শর্ত বহাল রাখা হয়েছে। স্বতন্ত্র পরিচালক নিয়োগের শর্তে বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছিলে, ব্যাংক-কোম্পানির পরিচালনা ও ব্যবস্থাপনায় নিরপেক্ষতা, পেশাগত মান ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে ব্যাংক কোম্পানি আইন-১৯৯১ এর ১৫(৯) ধারায় ব্যাংক-কোম্পানির সাথে অতীত, বর্তমান বা ভবিষ্যৎ স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি স্বতন্ত্র পরিচালক নিয়োগের যোগ্য হবেন না মর্মে বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। আইনের ওই বিধান অনুযায়ী ব্যাংক- কোম্পানির প্রাক্তন পরিচালক বা ব্যবস্থাপনা পরিচালক বা অন্য কোনো কর্মকর্তা (নিয়মিত বা চুক্তি ভিত্তিক) ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিযুক্ত হতে পারেন না।

স্বতন্ত্র পরিচালক হতে না পারলেও এখন থেকে ব্যাংকের যে কোনো স্তরের কর্মকর্তা একই ব্যাংক থেকে অবসরে যাওয়ার পর পরিচালক হতে পারবেন।

ব্যবস্থাপনা পরিচালক বা তার নিচের দুই স্তরের কর্মকর্তারা অবসরে যাওয়ার এক বছর পরে ব্যাংকের উপদেষ্টা বা পরামর্শক হওয়ার সুযোগ বহাল রেখেছে বাংলাদেশ ব্যাংক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১০

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১১

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১২

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৩

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৪

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৫

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৬

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৭

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৮

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১৯

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

২০
X