কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ০৮:১৪ পিএম
আপডেট : ১৬ মার্চ ২০২৫, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

লাইট জ্বালালেই ঘরে পোকার উৎপাত, দূর করবেন যেভাবে

পোকার উপদ্রবে রীতিমতো অতিষ্ঠ হয়ে পড়ছেন মানুষ। ছবি : সংগৃহীত
পোকার উপদ্রবে রীতিমতো অতিষ্ঠ হয়ে পড়ছেন মানুষ। ছবি : সংগৃহীত

লাইট জ্বালালেই চতুর্দিক থেকে দলে দলে ঘরে ছুটে আসছে নানা রকম পোকার দল? শ্যামা পোকা থেকে শুরু করে সব পোকা ঢুকে পড়ে ঘরে? জানুন যেভাবে দূর করবেন এসব পোকা।

পোকার উৎপাতে রীতিমতো অতিষ্ঠ হয়ে পড়ছেন মানুষ। মানুষ তো কোন ছাড়, তৈরি করে রাখা খাবারও ছাড় পাচ্ছে না পোকার আক্রমণ থেকে। কিন্তু ঘরোয়া কিছু উপায়ে এ পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে। আসুন জেনে নেওয়া যাক সেরকম কিছু উপায়।

কিন্তু প্রথমেই জানতে হবে হঠাৎ এত পোকার আক্রমণ কেন? পতঙ্গবীদ পাপাই ভট্টাচার্য জানিয়েছেন, এ সময় প্রত্যেক বছরই নানারকম কীটপতঙ্গের সংখ্যা বৃদ্ধি পায়। যে সমস্ত জায়গা গাছপালার সংখ্যা বেশি, সেই সমস্ত জায়গায় পোকা একটু বেশি পরিমাণে লক্ষ্য করা যায়। একইভাবে এই সময় মশার উৎপাত বেড়ে যায়। আর সমস্ত পোকার ধর্ম আলোর প্রতি আকর্ষিত হওয়া। কিন্তু লাইট বন্ধ করে রেখে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে না। কারণ আলো জ্বালালেই এই পোকাগুলি আবার ঝাঁকে ঝাঁকে উড়ে আসবে।

এ বিষয়ে ওই পতঙ্গবীদ ঘরোয়া কিছু উপায় জানিয়েছেন। যার সাহায্যে পোকার আক্রমণ থেকে কিছু হলেও রেহাই মিলবে।

তিনি জানিয়েছেন, পোকার আক্রমণ থেকে রক্ষা পেতে নিম গাছের ডালের কোনও জুড়ি নেই। যে কোন লাইটের সামনে নিম গাছের ছোট ডাল ঝুলিয়ে রাখলে সেই গন্ধে পোকা আসবে না। সুগন্ধি তেলেও বোকা আসে না বলে তিনি জানিয়েছেন। ঘর মোছার সময় যদি সুগন্ধি তেল জল মধ্যে একটু মিশিয়ে দেওয়া যায়, অথবা জলের সঙ্গে একটু সুগন্ধি তেল মিশিয়ে স্প্রে করে দেওয়া যায়, তাহলে পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়া যেতে পারে।

আরও একটি পরীক্ষিত উপায় সম্পর্কে ধারণা দিয়েছেন তিনি। বলেছেন, এক কাপ জলে এক চামচ বেকিং সোডা এবং একটু লেবুর রস মিশিয়ে তা লাইটের সামনে স্প্রে করতে হবে। তাহলে সেই ঝাঁঝালো গন্ধে পোকা দূরে থাকবে। নিম ডালের পাশাপাশি নিম তেলও ব্যবহার করা যেতে পারে। ঘরোয়া উপায় পোকা দূরে রাখতে এই উপায়টিও বেশ কার্যকরী। নিম তেল একটু জলের সঙ্গে মিশিয়ে ঘরে থাকা লাইটগুলির সামনে স্প্রে করে দিলে, পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়া যেতে পারে।

এছাড়াও ই-কমার্স ওয়েবসাইট এবং বাজারে নতুন ধরনের ইনসেক্ট কিলার পাওয়া যাচ্ছে। যেগুলি থেকে ইউভি-রে বের হয়। সেই আলোর প্রতি বেশি আকর্ষিত হয় পোকার দল। কিন্তু এই ইনসেক্ট কিলার বাড়ির ছোট সদস্যদের থেকে দূরে রাখতে হবে। তবে তিনি পরামর্শ দিয়েছেন খুব প্রয়োজন না হলে ঘরোয়া উপায় গুলি আগে পরীক্ষা করা দরকার। সেগুলিতে সুফল না পেলে তখনই এই ইনসেক্ট কিলার ব্যবহার করা উচিত।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

‘জনা নায়াগান’ দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

১০

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

১১

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

১২

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

১৩

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

১৪

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

১৫

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

১৬

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১৭

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১৮

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১৯

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

২০
X