কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৩, ০৩:৪৬ এএম
অনলাইন সংস্করণ

আগামী নির্বাচনের সময় জানালেন সিইসি

ছবি : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল
ছবি : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল

আগামী জাতীয় সংসদ নির্বাচনের তপশিল প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগাম হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে অনুমান করে বলতে পারি সেপ্টেম্বরের কোনো একটি সময়ে শেষের দিকে বা মাঝামাঝি সময়ে আমরা তপশিল ঘোষণা করবো। আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে ভোটগ্রহণ কার্যক্রম সম্পন্ন করা হবে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে বলেন, আমরা তপশিল এবং ভোটগ্রহণের মধ্যে একটি বড় সময় রাখতে চাই। কেননা রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার নিয়োগ দেওয়ার বিষয় আছে। এসব প্রস্তুতির জন্য একটি সময় দেয়া হবে।

আরও পড়ুন : ভোট দিতে না পারলে চিৎকার দিন: সিইসি

সিইসি বলেন, ‘প্রস্তুতি একটা ধারাবাহিক বা চলমান বিষয়। প্রস্তুতি চলছে এ জন্য আমাদের একটা রোডম্যাপ আছে, পরিকল্পনা আছে— সেই অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছি।’

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘সব মিলিয়ে সহস্রাধিক নির্বাচন হয়ে গেছে। নির্বাচনগুলো ভালোই ও সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। সেই রকম কোনো অভিযোগ আসেনি। তবে দুই চারটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সেটা অস্বীকার করা যাবে না, সেটার জন্য আমরা দুঃখিত।’

জাতীয় নির্বাচনে কোনো চাপ আছে কি? এ প্রসঙ্গে সিইসি বলেন, ‘কোনো মহল থেকে আমাদের ওপর কোনো চাপ নেই। সংবিধানের বিধিবিধান মাথায় রেখে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। কোনো চাপ অনুভব করছি না। পুলিশ ও জেলা প্রশাসনের সহায়তা পর্যাপ্ত পেয়েছি এটা অস্বীকার করা যাবে না। ভবিষ্যতটা আমি নিশ্চিত করে বলতে পারি না। তবে, আমার আস্থা-বিশ্বাস বর্তমানে প্রশাসন ও পুলিশ যেভাবে দায়িত্ব পালন করছে দ্বাদশ জাতীয় নির্বাচনেও অনুরূপভাবে দায়িত্ব পালন করবে।’

জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক মতভেদ বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রকট মতভেদ। দলগুলোর মধ্যে পারস্পরিক রাজনৈতিক আস্থা যদি ফিরে না আসে তাহলে নির্বাচনের পথে সেটা বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখা দিতে পারে।

আরও পড়ুন : ইসি সরকারের প্রতিনিধিত্ব করে না: সিইসি

এক পর্যায়ে সংবিধানের কথা উল্লেখ্য করে তিনি বলেন, সংবিধানের ১২৩ (৩) (ক) অনুযায়ী মেয়াদ-অবসানের কারণে সংসদ ভেঙ্গে গেলে ভেঙ্গে যাওয়ার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। অর্থাৎ ২০২৩ সালের ৩০ অক্টোবর থেকে ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যেই দ্বাদশ সংসদ নির্বাচন সম্পন্ন করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিলছে না কাঙ্ক্ষিত ইলিশের দেখা

প্রথমবার একসঙ্গে অপূর্ব-চঞ্চল-ইয়াশ, মুক্তি পেল ‘হেডলাইন’

ট্রেনে মিলল বস্তাভর্তি গাঁজা, লোকোমাস্টার আটক

চলন্ত ট্রেন মিলল ১০ লাখ টাকার হেরোইন, স্বামী-স্ত্রী আটক

ডিআর কঙ্গোতে ইবোলায় মৃত ৩০০ ছাড়াল, দ্রুত বাড়ছে সংক্রমণ

বাংলাদেশের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার চীন: মাহদী আমিন

নাইন এম এম পিস্তল পাচ্ছেন ডিএনসি কর্মকর্তারা: স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট ইসমাইল হোসেন আর নেই

সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদ / কুলাউড়ায় পৌঁছেছেন এনসিপির সমন্বয়ক সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী

‘হায় হোসেন’ মাতমে মুখর পুরান ঢাকা

১০

বিকেএসপিতে পাঁচ ক্রীড়া বিভাগের কোচেস সার্টিফিকেট কোর্সের সফল সমাপ্তি

১১

সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন

১২

ন্যায্য অধিকার না দিলে লড়াই করার হুঁশিয়ারি জামায়াত আমিরের

১৩

শিক্ষার্থীকে শাসন করায় শিক্ষিকাকে মারধর: থানায় মামলা

১৪

জিনপিং-তারেক বৈঠক / চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতায় স্বাক্ষর

১৫

২০২৬ বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত

১৬

কাঁচাবাজারে অস্থিরতা, মাছ-মুরগির চড়া দাম

১৭

নতুন অস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

১৮

লক্ষ্মীপুরে মা-তিন মেয়েকে হত্যা: ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার শুনে ছুটে যান প্রতিবেশী

১৯

ভেনেজুয়েলায় ভূমিকম্পে বহু হতাহতে প্রধানমন্ত্রীর শোক

২০
X