কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪, ০৩:০০ পিএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ০৩:১৯ পিএম
অনলাইন সংস্করণ

অপসারিত হচ্ছেন সিটি করপোরেশন মেয়ররাও

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

সারা দেশে জেলা-উপজেলা পরিষদের চেয়ারম্যানের পাশাপাশি পৌর মেয়রদেরও অপসারণ করা হয়েছে। এবার সরিয়ে দেওয়া হচ্ছে সিটি করপোরেশনের মেয়রদেরও।

সোমবার (১৯ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। মেয়রদের অপসারণের পর সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হবে।

জানা গেছে, স্থানীয় সরকার বিভাগের সংশ্লিষ্ট শাখা ইতোমধ্যেই মেয়রদের অপসারণের প্রজ্ঞাপনও প্রস্তুত করেছে। যে কোনো সময় এই প্রজ্ঞাপন জারি হবে।

মেয়রদের অপসারণের পর ওই পদে প্রশাসক নিয়োগ দেওয়া হবে। তবে এ ক্ষেত্রে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেছে নেওয়া হবে।

প্রসঙ্গত, দেশের ১২টি সিটি করপোরেশনে বর্তমানে ১২ জন মেয়র আছেন। তারা হলেন- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি করপোরেশনে আতিকুল ইসলাম, চট্টগ্রাম সিটি করপোরেশনে রেজাউল করিম চৌধুরী, খুলনা সিটি করপোরেশনে তালুকদার আব্দুল খালেক, রাজশাহী সিটি করপোরেশনে এ এইচ এম খায়রুজ্জামান লিটন, বরিশাল সিটি করপোরেশনে আবুল খায়ের আব্দুল্লাহ, রংপুর সিটি করপোরেশনে মোস্তাফিজার রহমান মোস্তফা, সিলেট সিটি করপোরেশনে মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, ময়মনসিংহ সিটি করপোরেশনে ইকরামুল হক টিটু, কুমিল্লা সিটি করপোরেশনে তাহসিন বাহার সূচনা, গাজীপুর সিটি করপোরেশনে জায়েদা খাতুন এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার

প্রকৃতি মাতানো অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘ডোরাকাটা বাঘ’

পে-স্কেল নিয়ে বসছে সভা, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

সেতুর অভাবে দুর্ভোগে ১০ গ্রামের মানুষ, অর্ধশতক ধরে নৌকাই ভরসা

১০ হাজার মানুষকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু

ভয়াবহ রূপ নিচ্ছে যমুনা নদীর ভাঙন

ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করবেন আইএইএর পরিদর্শকরা: ট্রাম্প

কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ নয়, প্রস্তাব পাস

মালদ্বীপ প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণ সহজ করতে হাইকমিশনের উদ্যোগ

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেপ্তার

১০

ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে ইসরায়েল

১১

রাজধানীতে দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১২

গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার

১৩

১৮ কোটি টাকার হাসপাতাল এখন শিয়ালের আবাসস্থল

১৪

বাঁচা-মরার লড়াইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন নেইমার

১৫

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বাড়ছে আতঙ্ক

১৬

বিশ্বকাপ থেকে বাদ পড়েছে যেসব দল

১৭

সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৮

পানামার বিদায়, টিকে রইল ক্রোয়েশিয়া

১৯

সড়কে প্রাণ গেল ২ কিশোরের

২০
X