কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ১২:৫১ পিএম
আপডেট : ০১ আগস্ট ২০২৩, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র-কানাডায় বঙ্গবন্ধুর খুনিরা প্রটেকশনে ঘুরে বেড়াচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ছবি : সংগৃহীত
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ছবি : সংগৃহীত

মানবাধিকার বিষয়ে সোচ্চার যুক্তরাষ্ট্র ও কানাডায় বঙ্গবন্ধুর খুনিরা নিরাপদে ঘুরে বেড়াচ্ছে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, যেসব দেশ মানবাধিকারের কথা বলে, তারা আত্মস্বীকৃত খুনিদের আশ্রয় দিয়েছে এটা লজ্জার। বঙ্গবন্ধু হত্যায় জড়িত ফাঁসির দণ্ডপ্রাপ্ত খুনি নূর হোসেন কানাডায় পালিয়ে আছেন। কিন্তু কানাডা বলছে, যেসব দেশে ফাঁসির হুকুম আছে সেখানে তারা আসামিকে পাঠাবে না।

মঙ্গলবার (১ আগস্ট) শোকের মাস আগস্টে বঙ্গবন্ধু পরিবারের নিহতদের স্মরণে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে বৃক্ষরোপণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জাতির পিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ফিরিয়ে আনতে সরকার ব্যর্থ হয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে দুঃখ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বারবার বলার পরও কানাডা কোনো না কোনো বাহানা করে নুর চৌধুরীকে ফেরত দেয় না। যুক্তরাষ্ট্রের মতো দেশ যেখানে আইনের শাসন আছে, তারা খুনিদের আশ্রয় দেয়। ওইসব দেশ মানবাধিকারের কথা বলে, অথচ তারা আত্মস্বীকৃত খুনিকে রেখে দিয়েছে। এটা দুঃখজনক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাতাভোগী ক্রীড়াবিদের সংখ্যা ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আক্রমণের মাঝেই আরও উন্নত অস্ত্র তৈরি করেছে ইরান

সিআইডি ও হাইওয়ে পুলিশ পেল নতুন প্রধান

জাপান-ব্রাজিল ম্যাচ কে জিতবে, অপটা সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী

সংশোধন হচ্ছে পিতা-মাতার ভরণপোষণ আইন

গণঅভ্যুত্থান স্মরণে জুলাই-আগস্টজুড়ে ছাত্র জমিয়তের ৬ কর্মসূচি ঘোষণা

২০২৬–২৭ অর্থবছরের বাজেট / স্টামফোর্ড ইউনিভার্সিটিতে পোস্ট-বাজেট সিম্পোজিয়াম

রিটেইলার ক্যাম্পেইন / ওমেরা এলপিজির গ্র্যান্ড উইনার্স নাইট অনুষ্ঠিত

যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী সানজিদা গ্রেপ্তার

দেশীয় উৎপাদন শিল্পের ওপরই কি বাড়ছে করের বোঝা?

১০

পুলিশে বড় রদবদল

১১

সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুলে উচ্ছ্বসিত কুমিল্লার শিক্ষার্থীরা

১২

এসিল্যান্ডের ওপর হামলা: প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তার

১৩

পাকিস্তানে আপত্তিকর ধর্মীয় সম্প্রচারের অভিযোগে টিভি চ্যানেলের লাইসেন্স স্থগিত

১৪

বিপৎসীমার ওপরে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ব্যারাজের সব কপাট

১৫

মামাতো বোনকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

১৬

প্রধানমন্ত্রীর নির্দেশে বান্দরবানের সেই বিদ্যালয় জাতীয়করণের নির্দেশনা

১৭

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

১৮

‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

১৯

হামলার শিকার রুয়েটের তিন শিক্ষার্থী, থানায় অভিযোগ

২০
X