কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ

গণহত্যাকারীদের পুনর্বাসনের পথ খোলা হচ্ছে : আসিফ মাহমুদ

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : সংগৃহীত
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : সংগৃহীত

যারা পতিত ফ্যাসিবাদের প্রতি সহানুভূতি দেখাচ্ছেন। অন্তত ব্যক্তিগতভাবে তাদেরও আমি ফ্যাসিবাদের পুনর্বাসনকারী হিসেবেই বিবেচনা করব বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে ফ্যাসিবাদ ইস্যুতে এ কঠোর বার্তা দিয়েছেন তিনি।

পোস্টে তিনি লিখেছেন, যারা পতিত ফ্যাসিবাদের প্রতি সহানুভূতি দেখাচ্ছেন। অন্তত ব্যক্তিগতভাবে তাদেরও আমি ফ্যাসিবাদের রক্ষা কর্তা হিসেবেই বিবেচনা করব। রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য যারা এই নীচ কাজে লিপ্ত হয়ে পড়েছেন রক্তের দাগ শুকানোর আগেই। এই প্রজন্ম আপনাদের ক্ষমা করবে না। ইতিহাসে আপনাদেরও এভাবেই মনে রাখা হবে।

নাৎসি পার্টির উদাহরণ টেনে আসিফ লিখেছেন, নাৎসি পার্টির ভবিষ্যৎ কী হয়েছিল? অথচ বাংলাদেশে ডেমোক্রেসির কথা বলে গণহত্যাকারী ফ্যাসিবাদের রাজনৈতিক পুনর্বাসনের পথ খোলা হচ্ছে।

এরআগে রোববার (২৯ সেপ্টেম্বর) সাকিব আল হাসানকে নিয়ে মন্তব্য করে আসিফ মাহমুদ বলেছেন, সাকিব আল হাসানের পরিচয় দুটি, এটা মনে রাখতে হবে। তিনি একজন খেলোয়াড়। সে হিসেবে তার যতটা নিরাপত্তা দেওয়া দরকার সেটা দেওয়া হবে। অপরদিকে তিনি একজন রাজনীতিবিদও। আওয়ামী লীগের হয়ে রাজনীতি করেছেন।

তিনি বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের মধ্যে যদি ক্ষোভ থাকে, তাহলে নিজেকেই তার সংশোধন করতে হবে। নিজের রাজনৈতিক অবস্থান সাকিবকেই স্পষ্ট করতে হবে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই আওয়ামী লীগ ও তাদের ঘনিষ্ঠ সহযোগী ১৪ দল নিষিদ্ধের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার পদত্যাগ 

বিএনপির মিছিলে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের হামলা, ভিডিও ভাইরাল

‘এখনো চোখের সামনে সেদিনের স্মৃতি ভেসে উঠে’

তেল আবিবে থাকা ট্রাম্পের পোষ্যদের শিক্ষা দেবে ইরান: আরাগচি

প্রতিপক্ষ কেপ ভার্দে তাই সিদ্ধান্ত বদলাল আর্জেন্টিনা

চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা

কাজী জাফর আহমদের ৮৭তম জন্মবার্ষিকী আজ 

সংবাদ উপস্থাপক নিয়োগ দেবে কালবেলা

রক্তক্ষয়ী সংঘর্ষের সময় গুলিতে যুবক নিহত: ফেসবুকে এমপি বাবুলের কড়া বার্তা

বর্তমান যুগে সিন্দুক পাহারার চেয়ে সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী

১০

নতুন পে-স্কেল বাস্তবায়ন যেখানে ‘আটকে’ আছে

১১

পাংশায় শিশু ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

১২

খালি চার্জার সকেটে লাগিয়ে রাখলে কি বিদ্যুৎ খরচ হয়?

১৩

হোলি আর্টিজান হামলার ১০ বছর, আপিলে শুনানির অপেক্ষা

১৪

আর্জেন্টিনা-ব্রাজিলকে পেছনে ফেলে যেভাবে চ্যাম্পিয়ন হতে পারে ফ্রান্স

১৫

ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে মিথ্যাচার করছেন নেতানিয়াহু: ইসরায়েলের সাবেক সেনাপ্রধান

১৬

বাউবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের কার্যনির্বাহী পরিষদ গঠিত

১৭

নিখোঁজের ২২ দিনেও মেলেনি ফারজানার সন্ধান

১৮

আতিউরসহ ১৬ বছরের বাংলাদেশ ব্যাংকের বোর্ড সদস্যদের নথি তলব দুদকের

১৯

শেষ ১৬ থেকে ফাইনাল পর্যন্ত কেমন হতে পারে ব্রাজিলের পথ

২০
X