কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ১০:২১ এএম
অনলাইন সংস্করণ

লারমার স্বপ্ন ছিল সবাইকে নিয়ে দেশ গঠন করা : সারা হোসেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় মানবেন্দ্র নারায়ণ লারমার ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি। ছবি : কালবেলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় মানবেন্দ্র নারায়ণ লারমার ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি। ছবি : কালবেলা

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন বলেছেন, প্রয়াত নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার স্বপ্ন ছিল সব শ্রেণির মানুষকে সঙ্গে নিয়ে দেশ গঠন করার।

রোববার (১০ নভেম্বর) বিকালে বিপ্লবী মানবেন্দ্র নারায়ণ লারমার ৪১তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় শ্রদ্ধাঞ্জলি, স্মরণসভা, প্রতিবাদী গান ও প্রদীপ প্রজ্বালন করা হয়। এম এন লারমার প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সারা হোসেন এ কথা বলেন।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার কমিশনগুলোতে মুসলমান ভিন্ন অন্য কোনো ধর্মের কেউ নেই, নারী নেই, আদিবাসী নেই। সংস্কার কমিটিতে বিভিন্ন জনের নাম শোনা গেলেও কোনো এক কারণে তাদেরকে অন্তর্ভুক্ত করা হচ্ছে না। কেন, কীভাবে এ সংস্কার কমিটিগুলো হচ্ছে এ ব্যাপারে আমাদের প্রশ্ন তুলতে হবে।

নারায়ণ লারমার মৃত্যুবার্ষিকীর জাতীয় কমিটির আহ্বায়ক এবং ভূমি ও মানবাধিকার আন্দোলনের কর্মী, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা সভাপতির বক্তব্যে বলেন, আমরা এক ক্রান্তিকালীন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশের তরুণ সমাজ যে বৈষম্যহীন সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখছেন তা অবশ্যই আশাব্যঞ্জক। পাশাপাশি মুক্তিযুদ্ধের যে চেতনা সে চেতনাকেও ভুলে গেলে চলবে না।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান একদিনে আসেনি। সুদীর্ঘকাল ধরে আদিবাসী জাতিগোষ্ঠী, নারী সমাজের, সম অধিকার আদায়ের জন্য যে সংগ্রাম সে সংগ্রামের ধারাবাহিকতায় এ অভ্যুত্থান সফল হয়েছে। সংস্কারের জন্য যে কমিটি গঠন করা হয়েছে সেগুলো পরিপূর্ণ হয়নি। কেন এ কমিশনগুলোতে নারীর প্রতিনিধিত্ব নেই, কেন আদিবাসী প্রতিনিধি নেই। এ বিষয়ে প্রশ্ন করতে হবে।

তিনি আরও বলেন, আমরা পার্বত্য চট্টগ্রামে সেনাশাসনের অবসান চাই। আমরা চাই এম এন লারমার ঐতিহাসিক গণপরিষদ বিতর্ক, বক্তব্য মূল্যায়ন করা হোক, পাঠ করা হোক।

শামসুল হুদা বলেন, এ সরকারের ভুলভ্রান্তিগুলোর সমালোচনা অবশ্যই করবো একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে বৈষম্যবিরোধী করে গড়ে তুলতে হবে। ছাত্র জনতার ঐক্য ধরে রাখতে হবে।

জাতীয় কমিটির আহ্বায়ক নাসিরউদ্দীন পাটোয়ারী বলেন, উগ্র বাঙালি জাতীয়তাবাদের ওপর প্রথম চপেটাঘাত দিয়েছিলেন মানবেন্দ্র নারায়ণ লারমা।

তিনি বলেন, আমরা একটি চলমান লড়াইয়ের মধ্যে দিয়ে যাচ্ছি। যেটি ১৯৪৭ সাল থেকে আমরা করে আসছি। এ লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেখানে মানবাধিকার বিঘ্নিত হবে সেখানে আমরা সকলেই ঐক্যবদ্ধ হব। সব দল মত নির্বিশেষে একসঙ্গে কাজ করে যাব বলেও তিনি সকলকে আহ্বান করেন।

উল্লেখ্য, মানবেন্দ্র নারায়ণ লারমা ১৯৩৯ সালের ১৫ সেপ্টেম্বর রাঙ্গামাটির নান্যেচরের মাওরুম গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৮৩ সালের ১০ নভেম্বর গিরি-দেবেন-পলাশ-প্রকাশ কুচক্রী মহলের বিশ্বাসঘাতকতামূলক অতর্কিত আক্রমণে খাগড়াছড়ি জেলার পানছড়ির উপজেলার খেদারাছড়ার থুমে নির্মমভাবে নিহত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X