কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১১ পিএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

বেক্সিমকো গ্রুপের নতুন রিসিভার খসরু পারভেজ

বেক্সিমকো গ্রুপ। ছবি : সংগৃহীত
বেক্সিমকো গ্রুপ। ছবি : সংগৃহীত

ফার্মাসিউটিক্যালস ছাড়া বেক্সিমকো গ্রুপের সব কোম্পানির তত্ত্বাবধানে নতুন রিসিভার হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক খসরু পারভেজ।

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।

তিনি বলেন, ‘রুটিন মোতাবেক খসরু পারভেজকে বেক্সিমকো গ্রুপের রিসিভার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।’

এর আগে, গত ১০ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক রুহুল আমিন এ দায়িত্বে ছিলেন। উচ্চ আদালতের নির্দেশে বেক্সিমকোর বিভিন্ন কোম্পানির সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য রিসিভার নিয়োগ দেওয়া হয়েছে।

আর্থিক সংকটে বেক্সিমকো

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বেক্সিমকো গ্রুপের বিভিন্ন কোম্পানিতে অস্থিরতা চলছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের ভাইস-চেয়ারম্যান সালমান এফ রহমান গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন।

এ অবস্থায় শ্রমিক অসন্তোষ দেখা দেওয়ায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৬টি কারখানা লে-অফ ঘোষণা করা হয়েছে। ব্যাংকের ঋণ বন্ধ থাকা, ব্যাংক হিসাব অবরুদ্ধ হওয়া এবং এলসি সুবিধা না পাওয়ায় কোম্পানিটি পুরো উৎপাদন সক্ষমতা কাজে লাগাতে পারছে না।

তদন্তে অর্থনৈতিক অনিয়মের তথ্য

বেক্সিমকো শিল্পপার্কের জন্য গঠিত উপদেষ্টা কমিটি জানিয়েছে, পার্কে ৩২টি কারখানার নাম থাকলেও বাস্তবে ১৬টির অস্তিত্ব মেলেনি। অথচ এসব কারখানার নামে ১২ হাজার কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে। সব মিলিয়ে ৩২টি কোম্পানির নামে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে মোট ২৯ হাজার ৯২৫ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে। উৎপাদন ব্যাহত থাকায় গত ছয় মাসে বড় ধরনের লোকসানে পড়েছে বেক্সিমকো লিমিটেড। ২০২৪ সালের জুলাই-ডিসেম্বর সময়ে কোম্পানিটি মোট ৩৫ কোটি ৬৫ লাখ টাকা লোকসান গুনেছে।

বেক্সিমকোর পক্ষ থেকে জানানো হয়েছে, গত আগস্ট থেকে কোনো ব্যাংক তাদের এলসি খোলার অনুমতি দেয়নি। এতে কাঁচামাল সংকট দেখা দেয় এবং উৎপাদন ব্যাহত হয়। ফলে মজুত থাকা ইয়ার্ন ও ফেব্রিকস কেনা দামের চেয়ে কম মূল্যে বিক্রি করতে হয়েছে।

সরকার গঠিত তদন্ত কমিটির তথ্য অনুযায়ী, বেক্সিমকোর মোট ঋণ দাঁড়িয়েছে ৪০ হাজার কোটি টাকা, যা এখন খেলাপি হতে শুরু করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ম নিয়ে ব্যবসা নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই: সংসদে ফজলুর রহমান

পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যা

‘হৃদপিণ্ড ধুকধুক করে কাঁপছিল’

আশুরার দিন এশিয়ার দেশে ভূমিকম্প, কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা

ঐতিহাসিক হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু

বিসিবিতে অর্থায়ন স্থগিত চান বুলবুল, আইসিসিতে দিলেন ১৪ পৃষ্ঠার চিঠি

প্যারাগুয়ের জালে কোনো গোল না দিয়েও নকআউটে অস্ট্রেলিয়া

বিশ্ব মাদকবিরোধী দিবস: টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি

প্রথমার্ধে তুরস্কের বিপক্ষে ২-১ গোলে পিছিয়ে যুক্তরাষ্ট্র

শেষ মুহূর্তের গোলে তুরস্কের জয়, হেরেও নকআউটে যুক্তরাষ্ট্র

১০

পবিত্র আশুরা উপলক্ষে মালদ্বীপে দোয়া-মিলাদ মাহফিল

১১

ব্রাজিল ম্যাচের আগে আর্জেন্টিনাকে বিশ্বকাপের সেরা বললেন জাপান কোচ

১২

উন্নয়ন তহবিল থেকে ১০ শতাংশ কমিশন দাবি ইউপি সচিবের

১৩

চীনের প্রেসিডেন্টের সঙ্গে শুভেচ্ছা বিনিময় নিয়ে তারেক রহমানের পোস্ট

১৪

যুদ্ধের আবহে ইরান ও লেবাননে শোক ও প্রার্থনায় পবিত্র আশুরা পালন

১৫

ভেনেজুয়েলায় ধসে পড়ল বিলাসবহুল হোটেল, ভেতরে ছিলেন খেলোয়াড়দের স্বজনরা

১৬

বিমানবন্দরে ছেলেকে বিদায় দিয়ে বাসায় ফিরে বাবার মৃত্যু

১৭

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

১৮

বাকিংহাম প্যালেসে থাকবেন না রাজা চার্লস

১৯

খুঁজে পাওয়া যাচ্ছে না আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

২০
X