কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:১১ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:১২ পিএম
অনলাইন সংস্করণ

কত পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়া হচ্ছে, জানাল ইসি

নির্বাচন ভবন। ছবি : কালবেলা গ্রাফিক্স
নির্বাচন ভবন। ছবি : কালবেলা গ্রাফিক্স

প্রাথমিকভাবে নিবন্ধনযোগ্য ৭৩ পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। প্রাথমিকভাবে নিবন্ধনযোগ্য কোনো প্রতিষ্ঠান নিয়ে দাবি বা আপত্তি থাকলে তা ১৫ কার্যদিবসের (২০ অক্টোবর ২০২৫) মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) পর্যবেক্ষক সংস্থা হিসেবে বেসরকারি সংস্থাগুলোর তালিকা প্রকাশ করে গণবিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন সচিবালয়।

এতে বলা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশনের গত ২৭ জুলাই প্রকাশিত বিজ্ঞপ্তির আলোকে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা হিসেবে অন্তর্ভুক্তির আবেদনগুলো যথাযথভাবে যাচাই-বাছাই অন্তে এ সংক্রান্ত নীতিমালার ৪.৪ (ক) অনুচ্ছেদের আলোকে নিম্নেবর্ণিত ৭৩টি প্রতিষ্ঠানের বিষয়ে কারও কোনো দাবি/আপত্তি/অভিযোগ থাকলে তা বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ কার্যদিবসের (২০ অক্টোবর) মধ্যে সিনিয়র সচিব, নির্বাচন কমিশন সচিবালয়, আগারগাঁও, ঢাকা বরাবর লিখিতভাবে জানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।

কারও বিরুদ্ধে কোনো দাবি/আপত্তি/অভিযোগ থাকলে তার স্বপক্ষে উপযুক্ত প্রমাণাদিসহ আপত্তিকারীর নাম, ঠিকানা ও ফোন নম্বর উল্লেখপূর্বক ছয় সেট আপত্তি দাখিল করতে হবে। আপত্তির শুনানি শেষে তা গ্রহণ বা বাতিল সম্পর্কে সিদ্ধান্ত প্রদান করা হবে। এ বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

আ.লীগ নেতা কারাগারে

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১০

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

১১

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

১২

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৩

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

১৪

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

১৫

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

১৬

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

১৭

ফরিদপুরে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

১৮

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

১৯

‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক সভা অনুষ্ঠিত

২০
X