কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪, ১০:১৬ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

সমাবেশ নিয়ে সিদ্ধান্ত পাল্টাল জাতীয় পার্টি

জাতীয় পার্টির লোগো। গ্রাফিক্স : কালবেলা
জাতীয় পার্টির লোগো। গ্রাফিক্স : কালবেলা

রাজধানীর কাকরাইলে সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করে ঢাকা মেট্রেপলিটন পুলিশের (ডিএমপি) গণবিজ্ঞপ্তির পর জাতীয় পার্টি (জাপা) তাদের শনিবারের সমাবেশ ও বিক্ষোভ মিছিল স্থগিত করেছে।

শুক্রবার (১ নভেম্বর) রাতে দলটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (২ নভেম্বর) দুপুর ২টায় কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের চত্বরে অনুষ্ঠেয় সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ডিএমপি ওই এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করায় আইনের প্রতি শ্রদ্ধা রেখে জাতীয় পার্টি এই সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তী কর্মসূচি জাতীয় পার্টির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এর আগে সন্ধ্যায় রাজধানীর কাকরাইলসহ আশপাশের এলাকায় সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করে ডিএমপি।

এক বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, সম্প্রতি উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রেপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামীকাল ২ নভেম্বর শনিবার পাইওনিয়ার রোডস্থ ৬৬নং ভবন, পাইওনিয়ার রোড, কাকরাইলসহ পার্শ্ববর্তী এলাকায় যে কোনো প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ কর্মসূচি নিষিদ্ধ করা হলো।

এর আগে, জাতীয় পার্টি চেয়ারম্যান ও মহাসচিবসহ পার্টি নেতাকর্মীদের নামে হওয়া মামলা প্রত্যাহার ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে সমাবেশ করার ঘোষণা দেয় দলটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি জানায় শনিবার (২ নভেম্বর) দুপুর ২টায় জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে সমাবেশ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X