কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ১০:০২ পিএম
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি 

জাগপার আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র শাখার সভাপতি এ এস এম রহমত উল্লাহ ভূঁইয়া। ছবি : সংগৃহীত
জাগপার আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র শাখার সভাপতি এ এস এম রহমত উল্লাহ ভূঁইয়া। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ ও তাদের সঙ্গে জোটবদ্ধ দলগুলোকে রাজনীতিতে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন ১২ দলীয় জোট শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র শাখার সভাপতি এ এস এম রহমত উল্লাহ ভূঁইয়া। একই সঙ্গে ছাত্র-জনতার ওপর গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করারও দাবি জানান তিনি।

রোববার (১০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক এলাকায় জাগপা আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রহমত উল্লাহ ভূঁইয়া এ দাবি জানান।

তিনি বলেন, কিছু লোক সুযোগ বুঝে রাজনীতিতে আসে এবং বাড়ি-গাড়ি করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। কথিত এসব রাজনীতিবিদের কারণে দেশপ্রেমের রাজনীতি ধ্বংস হচ্ছে। জাগপার এই নেতা বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বাড়ানোর নামে কতিপয় আওয়ামী লীগপন্থি লোককে বসানো হয়েছে। দেশবাসীর প্রশ্ন, এতো রক্তের বিনিময়ে ৫ আগস্ট বাংলাদেশ ফ্যাসিস্টমুক্ত হওয়ার পর আবারো আওয়ামী লীগ কী করে উপদেষ্টা পরিষদে স্থান পায়। তিনি সেখ বশির উদ্দিন ও মোস্তফা সরয়ার ফারুকীকে অপসারণের দাবি জানিয়ে দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীনকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত করার দাবি জানান।

এ এস এম রহমত উল্লাহ ভূঁইয়া বলেন, আমাদের নেতা জাগপার সহসভাপতি রাশেদ প্রধান আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি তুলেছেন, সকল দেশপ্রেমিক রাজনৈতিক দলের উচিত- একই দাবিতে সোচ্চার হওয়া। আগামীতে বৈষম্যহীন ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে বিএনপি-জামায়াত- জাগপাসহ যুগপৎ আন্দোলনের সবাইকে নিয়ে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থার পদ্ধতি এবং রোডম্যাপ তৈরি করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এছাড়া আওয়ামী লীগ ও তাদের সঙ্গে জোটবদ্ধ দলগুলোকে নিষিদ্ধ করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জাগপা যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক নোমান সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক আশরাফুল হাসান, মনির হোসেন, বাদল মির্জা, আহসান উল্লাহ, জসিম উদ্দিন, মো. দিদার, মো. ইসমাইল হোসেন, ইমরান হোসেনসহ যুক্তরাষ্ট্র প্রবাসীরা বিএনপি ও জাগপার নেতারা।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনই জয়ের যোগ্য, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি: স্কালোনি

হারের পর মেসির ‘মলিন’ ছবি দিয়ে রোকোজ্জুর স্ট্যাটাস

মাংসের দাম নিয়ে সংঘর্ষ: বিএনপি নেতা বহিষ্কার

সিলেটে ফের বাড়ছে নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

যুক্তরাষ্ট্রের যে কোনো স্থল অভিযান প্রতিহত করা হবে: আইআরজিসি

২ কোটি টাকার চেক প্রতারণায় রিজেন্টের সেই সাহেদ কারাগারে

চট্টগ্রামে ট্রেন বন্ধ থাকায় রেলওয়ের ক্ষতি ৮৮ লাখ টাকা

রাসায়নিক কীটনাশক কীভাবে কাজ করে?

গৃহবধূকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

সৌদি আরবে হুতিদের হামলায় চীনের প্রতিক্রিয়া

১০

মোজাফফরের বিচার কোর্ট মার্শালে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

শিশুকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার পর হত্যা, একজনের মৃত্যুদণ্ড

১২

বিলে ঝাঁপিয়ে ২ ধর্ষককে গ্রেপ্তার করল পুলিশ

১৩

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৪

গম্বুজ আর মিনারের মায়াবী শহর তুরস্কের ইস্তাম্বুল

১৫

সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহার বাধ্যতামূলক করল শুভেন্দু সরকার

১৬

শিশু মরিয়ম ধর্ষণ-হত্যা: একমাত্র আসামিকে মৃত্যুদণ্ড

১৭

গণরায় উপেক্ষা করার পরিণতি ভালো হয় না: চরমোনাই পীর

১৮

শিক্ষক-শিক্ষার্থীদের থিম সং-রিলস পাঠানোর নির্দেশ দিল মাউশি

১৯

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ শিশু, মোট মৃত্যু ৮০০ ছুঁইছুঁই

২০
X