কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা দিতে না পারলে ভারত ভেঙে যাবে : হেফাজতে ইসলাম

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

ভারতে এবার হোলি উৎসব পালনকালে সংখ্যালঘু মুসলমানদের ওপর হিন্দুত্ববাদীদের নির্যাতন চালানোর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে আজ সংবাদমাধ্যমে এক বিবৃতি দিয়েছে হেফাজতে ইসলাম। বিবৃতিতে সংগঠনটি বলেছে, আমরা মোদি সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই, সংখ্যালঘু মুসলমানদের জানমালের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা দিতে ব্যর্থ হলে অচিরেই ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে।

যৌথ বিবৃতিতে সংগঠনের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজেদুর রহমান বলেন, ভারতজুড়ে এবার রমজান মাসে হিন্দুদের হোলি উৎসবকালে সংখ্যালঘু মুসলমানদের ওপর চরম নির্যাতন-নিপীড়ন চালানো হচ্ছে। ত্রিপল দিয়ে অসংখ্য মসজিদ ঢেকে দিয়েছে কট্টর হিন্দুত্ববাদী মোদি সরকার।

হেফাজতের আমীর বলেন, শুধু তাই নয়, উত্তরপ্রদেশে হোলির সময় ‘শান্তি রক্ষা’র নামে হাজারের ওপর নিরপরাধ মুসলিমকে নির্বিচারে গ্রেপ্তার করা হয়েছে। কট্টর হিন্দুত্ববাদীরা রোজাদার মুসলমানদের যেখানে পাচ্ছে সেখানেই অত্যাচার করছে। পুলিশ-প্রশাসনের সামনেই তারা কোথাও কোথাও মসজিদের গেইট ভেঙে ঢুকে পড়েছে। এমনকি হোলির রং মাখতে না চাওয়ায় মসজিদ গমনকারী একজন রোজাদার মুসলিমকে পিটিয়ে শহিদ করেছে হিন্দুত্ববাদী মব। ভারতে রাষ্ট্রীয় আনুকূল্যে মাৎসন্যায়ের রাজত্ব কায়েম করেছে হিন্দুত্ববাদী গেরুয়াধারীরা!

তারা আরো বলেন, নিজ দেশের সংখ্যালঘুর নিরাপত্তা দিতে ব্যর্থ ভারত নির্লজ্জের মতো বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে মিথ্যাচার ও প্রোপাগান্ডা ছড়ায়। আমরা মোদি সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই, সংখ্যালঘু মুসলমানদের জানমালের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা দিতে ব্যর্থ হলে অচিরেই ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। ইতিহাস সাক্ষী— পৃথিবীর কোথাও জালিম সম্প্রদায়ের রাজত্ব বেশিদিন টিকে থাকতে পারেনি। সুতরাং, জালিম হিন্দুত্ববাদী দানবদের পরাজয়ও অনিবার্য। অতিষ্ঠ মজলুমরা যেদিন এক হয়ে রুখে দাঁড়াবে, সেদিন জালিমরা নিশ্চিহ্ন হয়ে যাবে ইনশাআল্লাহ।

তারা বলেন, জাতিসংঘ-প্রণীত মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রের বেশ কয়েকটি ধারার চরম লঙ্ঘন ঘটছে ভারতে। সেদেশের নির্যাতিত সংখ্যালঘু মুসলমানদের পাশে দাঁড়াতে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোর আহ্বান জানাচ্ছি। আমাদের অন্তর্বর্তী সরকারকেও জোরাল ভাষায় রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ করতে হবে।

বিবৃতিতে বলা হয়, পৃথিবীর যেখানেই মানবাধিকার লঙ্ঘন ঘটুক, সেটার প্রতিবাদ করা আমাদের ঈমানি ও মানবিক দায়িত্ব। এছাড়া ভারতে ক্রমাগতভাবে সংখ্যালঘু মুসলমানদের মানবাধিকার দলনের বিরুদ্ধে জাতিসংঘের মানবাধিকার কমিশন ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকেও আমরা একযোগে সরব হওয়ার আহ্বান জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১০

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

১১

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

১২

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

১৩

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

১৪

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায়

১৫

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

১৬

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

১৮

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

১৯

ইরানের অবমুক্ত সম্পদ কোথায় ব্যয় হবে জানালেন ভ্যান্স

২০
X