কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

শেষ সময়ে ঐকমত্য কমিশনের সভা বর্জন করল বাম দলগুলো

সাংবাদিকদের ব্রিফ করছেন দলগুলোর নেতারা। ছবি : সংগৃহীত
সাংবাদিকদের ব্রিফ করছেন দলগুলোর নেতারা। ছবি : সংগৃহীত

বায়াত্তরের সংবিধানের ৪ মূলনীতি বাদ দেওয়ার অভিযোগ তুলে শেষ সময়ে ঐকমত্য কমিশনের বৈঠক বর্জন করেছে বাম দলগুলো। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ৯টা ১০ মিনিটে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চলমান বৈঠক বর্জন করে দলগুলো।

দলগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি), জাসদ, বাংলাদেশ বাসদ, বাসদ মাকর্সবাদী।

এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন দলগুলোর নেতারা।

বৈঠকে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে প্রস্তাব করা হয় ‘সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতির অংশে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি’ উল্লিখিত থাকবে।

এ সময় বাম রাজনৈতিক দলগুলো সংবিধানের ৪ মূলনীতি বাদ দেওয়ার অভিযোগ করে বৈঠক বর্জন করে।

এদিকে ‘তত্ত্বাবধায়ক সরকার’ পদ্ধতির প্রস্তাবনা পাস হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিএনপি, সমমনা জোট, ১২ দলীয় জোট, জমিয়তে উলামায়ে ইসলাম, লেবার পার্টি, খেলাফত মজলিস তত্ত্বাবধায়কে একমত হলেও এর গঠন প্রক্রিয়া নিয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে।

বৃহস্পতিবার রাতে কমিশনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, র‌্যাঙ্কিং পদ্ধতিতে তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে। প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার (বিরোধীদল), প্রধান দুই দলের বাইরে তৃতীয় বৃহত্তর দলের একজন প্রতিনিধি এবং দুই বিচারপতির সমন্বয়ে কমিটি গঠিত হবে। রাজনৈতিক দলগুলোর প্রস্তাবিত সদস্যদের মধ্য থেকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান এবং অন্যান্য সদস্য ঠিক করবে এই কমিটি।

তবে এ বিষয়ে বিএনপি, সমমনা জোট, ১২ দলীয় জোট, জমিয়তে উলামায়ে ইসলাম, লেবার পার্টি, খেলাফত মজলিসের নোট অব ডিসেন্ট দিয়েছে।

বিএনপিসহ অন্যরা তত্ত্বাবধায়ক সরকার চায়। তবে গঠন প্রক্রিয়ার র‌্যাঙ্কিং পদ্ধতি নিয়ে তাদের আপত্তি রয়েছে। বিএনপি গঠন প্রক্রিয়া সংসদের হাতে ন্যস্ত করতে চায়।

কালবেলা/নূর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১০

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১১

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১২

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৩

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৪

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৫

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৬

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৭

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৮

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৯

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

২০
X