কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৯ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৯ এএম
অনলাইন সংস্করণ

ঢাকা উত্তর মহিলা দলের সভাপতি রুনা লায়লা, সম্পাদক তামান্না

অ্যাডভোকেট রুনা লায়লা রুনা ও রোকেয়া সুলতানা তামান্না। ছবি : সংগৃহীত
অ্যাডভোকেট রুনা লায়লা রুনা ও রোকেয়া সুলতানা তামান্না। ছবি : সংগৃহীত

অ্যাডভোকেট রুনা লায়লা রুনাকে সভাপতি এবং রোকেয়া সুলতানা তামান্নাকে সাধারণ সম্পাদক করে গঠিত ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সাত সদস্যের নতুন কমিটি অনুমোদন করা হয়েছে।

বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ এই কমিটি অনুমোদন করেন। উত্তরের বিগত কমিটিতে রুনা লায়না রুনা সদস্য সচিব এবং রোকেয়া সুলতানা তামান্না যুগ্ম আহ্বায়ক ছিলেন।

নতুন পূর্ণাঙ্গ আংশিক কমিটিতে লাইলি বেগমকে সিনিয়র সহসভাপতি; নাজমা বেগম সহসভাপতি; তাহামিনা আফরিন নিতা সিনিয়র যুগ্ম সম্পাদক, আছিয়া ইসলাম যুগ্ম সম্পাদক এবং তাহমিনা শাহীনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে সিনিয়র যুগ্ম সম্পাদককেও সাইনিং পাওয়ার দেওয়া হয়েছে।

আংশিক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে মহিলা দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানতে চাইলে অ্যাডভোকেট রুনা লায়লা রুনা কালবেলাকে বলেন, মহিলা দল ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীদের মধ্যে তাকে ঘিরে এক ধরনের প্রত্যাশা ছিল। কারণ, তিনি সংগঠনের জন্য কাজ করেছেন।

ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ আন্দোলন-সংগ্রামে মাঠে ছিলেন। সংগঠনের জন্য ত্যাগ ও কাজের মূল্যায়ন করায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রুনা লায়লা।

এর আগে ২০২২ সালের ১১ ফেব্রুয়ারি নায়েবা ইউসুফকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট রুনা লায়লা রুনাকে সদস্য সচিব করে ঢাকা মহানগর উত্তর মহিলা দলের ১০ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পরবর্তীতে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠিত হয়।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১০

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১১

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১২

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৪

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৫

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৬

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৭

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৮

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৯

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

২০
X