কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৮ পিএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ০৬:১২ পিএম
অনলাইন সংস্করণ

বাবলা মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছেন : নৌকার প্রার্থী সানজিদা

শুক্রবার রাজধানীর পূর্ব জুরাইন এলাকায় কর্মী সমাবেশ ও গণসংযোগ করেন ঢাকা-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী সানজিদা খানম। ছবি : কালবেলা
শুক্রবার রাজধানীর পূর্ব জুরাইন এলাকায় কর্মী সমাবেশ ও গণসংযোগ করেন ঢাকা-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী সানজিদা খানম। ছবি : কালবেলা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী সানজিদা খানম বলেছেন, গত ১০ বছর বাবলা সাহেব নষ্ট করেছেন। এলাকার মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছেন। তিনি কোনো কাজ করেননি।

শুক্রবার (২২ ডিসেম্বর) রাজধানীর পূর্ব জুরাইন এলাকায় কর্মী সমাবেশ ও গণসংযোগে নৌকার প্রার্থী এসব কথা বলেন।

তিনি বলেন, এ এলাকার মানুষ জেগে উঠেছে। সাধারণ মানুষ ৭ জানুয়ারি নৌকায় ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। এ এলাকার মানুষ ভোট বিপ্লবের মাধ্যমে নৌকাকে বিজয়ী করবে।

প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাবলার উদ্দেশ্যে তিনি বলেন, ভুয়া কথা ছড়িয়ে লাভ নেই। মানুষের কাছে গিয়ে ভোট চান। জনগণ ভোটের মালিক। সম্মান দেওয়ার মালিক আল্লাহ। এত পছন্দ করলে নেত্রী আপনার হাতে নৌকা তুলে দিতেন, আমার হাতে দিতেন না। ভুয়া, মিথ্যা কথা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করবেন না। নির্বাচনী আচরণবিধি মেনে চলুন। সুন্দরভাবে নির্বাচনে আসেন। না-হলে আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন।

সানজিদা খানম ভোটারদের উদ্দেশ্যে বলেন, নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন। কারোর রক্তচক্ষুকে ভয় পাবেন না। ঢাকা-৪ আসনকে বিপুল ভোটে বিজয়ী করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে উপহার দেব। এলাকার মানুষের উন্নয়নে কাজ করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদ্ধ ঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১০

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১১

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

১২

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

১৩

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

১৪

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১৫

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১৬

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১৭

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

১৮

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১৯

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

২০
X