কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২৪, ০১:৩৪ পিএম
আপডেট : ২৫ মে ২০২৪, ০২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

রাইসির মৃত্যুতে শোক বইয়ে আলতাফ চৌধুরীর স্বাক্ষর

শোক বইয়ে আলতাফ চৌধুরীর স্বাক্ষর। ছবি : সংগৃহীত
শোক বইয়ে আলতাফ চৌধুরীর স্বাক্ষর। ছবি : সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আব্দুল্লাহিয়ান ও অন্যান্য সঙ্গীসহ নিহত হওয়ার ঘটনায় শোক বইয়ে স্বাক্ষর করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।

শুক্রবার (২৪ মে) ঢাকার ইরান দূতাবাসে গিয়ে তিনি শোক বইয়ে স্বাক্ষর করেন এবং নিহতদের আত্মার মাগফিরাতের জন্য মহান আল্লাহর নিকট দোয়া করেন।

তিনি ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভোশির সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ইরানি রাষ্ট্রদূতের কাছে শোক ও সমবেদনা প্রকাশ করে আলতাফ হোসেন চৌধুরী বলেন, ইব্রাহিম রাইসির মৃত্যুতে মুসলিম বিশ্বের এক অপূরণীয় ক্ষতি হলো, যা সহসা পূরণ হওয়ার নয়।

প্রসঙ্গত, গত ১৯ মে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের পর্বতঘেরা ভারজাগান এলাকায় বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটিতে রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ ৮ আরোহী ছিলেন। ঘটনার পরের দিন সকালে তুস্কের ড্রোন হেলিকপ্টারটির ধ্বংসাবশেষের খোঁজ পায়। এরপর রাইসিসহ হেলিকপ্টারটির সব আরোহীর মৃত্যুর খবর নিশ্চিত করে ইরান সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলার ভূমিকম্প / ৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১০

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১১

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১২

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

১৩

জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি চাই, না হলে সম্মান ফিরিয়ে দিন : সাবেক ছাত্রদল নেতা সামির

১৪

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

১৫

৩টি নতুন ধানের জাত উদ্ভাবন 

১৬

ম্যাসাচুসেটসে কেপ ভার্দিয়ানদের উল্লাসে গোলাগুলি, গুলিবিদ্ধ ৪

১৭

নাসীরুদ্দীন পাটোয়ারীকে ঘিরে ছাত্রদলে বিভক্তি, ফেসবুকে তুমুল আলোচনা

১৮

বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার

১৯

রাকসু জিএস আম্মারকে সতর্ক করলেন ভিপি

২০
X