কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৫৮ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ক্যাডবেরি ডেইরি মিল্ক চকলেটে জীবন্ত পোকা!

ভারতের হায়দ্রাবাদে ক্যাডবেরি ডেইরি মিল্ক চকলেটে মিলল জীবন্ত পোকা!। ছবি : সংগৃহীত
ভারতের হায়দ্রাবাদে ক্যাডবেরি ডেইরি মিল্ক চকলেটে মিলল জীবন্ত পোকা!। ছবি : সংগৃহীত

শিশুরা ছাড়াও অনেকেই চকলেট খেতে পছন্দ করেন। এর মধ্যে ডেইরি মিল্কের চলকেট বেশ জনপ্রিয়। কিন্তু সেই চকলেটে যদি মেলে কীট বা পোকা, তা-ও আবার জীবন্ত; তাহলে প্রশ্ন ওঠেই।

ডেইরি মিল্কের একটি ক্যাডবেরি চকলেটে জীবন্ত কীট পেয়েছেন ভারতের হায়দ্রাবাদের এক ব্যক্তি। সম্প্রতি হায়দ্রাবাদের একটি মেট্রো স্টেশনের দোকান থেকে চকলেটটি কেনেন তিনি। এরপর সেই চকলেটে থাকা কীটের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ভিডিও শেয়ার করা ওই ব্যক্তির নাম রবিন জাচেউস। ভিডিওতে দেখা গেছে, ডেইরি মিল্কের চকলেটে একটি জীবন্ত কীট কিলবিল করছে। ভিডিওটির সঙ্গে চকলেট কেনার বিলের কাগজও শেয়ার করেছেন ওই ব্যক্তি। তাতে দেখা যায়, ওই চকলেটটির মেয়াদ শেষ হয়ে গেছে।

বিলের কাগজটিতে দেখা যায়, রবিন ৪৫ রুপি দিয়ে চকলেটটি কিনেছিলেন। হায়দ্রাবাদের আমিরপিত এলাকার মেট্রো স্টেশনের রত্নাদ্বীপ দোকান থেকে এই চকলেট কেনেন তিনি।

ভিডিওটি শেয়ার করে রবিন লিখেছেন, হায়দ্রাবাদের আমিরপিত এলাকার মেট্রো স্টেশনের রত্নাদ্বীপ নামের দোকান থেকে কেনা এই ক্যাডবেরি ডেইরি মিল্ক চকলেট কিনলাম। এতে তখন কিলবিল করছিল এই কীট। মেয়াদ শেষ হয়ে যাওয়া এসব খাবার কি কর্তৃপক্ষ দেখে না? এসব অস্বাস্থ্যকর খাবারের দায় কে নেবে?

মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি। এ সময় অনেকে রবিনকে ডেইরি মিল্কের বিরুদ্ধে মামলা করার পরামর্শ দেন।

এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর তার টুইটের জবাব দেয় ক্যাডবেরি ডেইরি মিল্ক কর্তৃপক্ষ। তারা রবিনের কাছে এই পণ্যের বিস্তারিত তথ্য এবং তার ঠিকানা পাঠাতে বলেছে। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

কাশ্মীরে বিক্ষোভে নিহত অন্তত ২৪, অচল জনজীবন

অস্ট্রিয়া ম্যাচের আগে আরেকটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

চার জেলায় বন্যার আভাস

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

১০

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

১১

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

১২

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

১৩

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

১৪

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

১৫

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

১৬

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

১৭

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

১৮

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

১৯

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

২০
X