কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের কর্মসূচি নিয়ে শেখ হাসিনার নামে বিবৃতি প্রচার, যা জানা গেল

শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে শেখ হাসিনার বিবৃতি দাবিতে ‘ফেব্রুয়ারিতে হরতাল ও আন্দোলনের গুজব বিষয়ক জরুরি বিজ্ঞপ্তি’ শীর্ষক শিরোনামে একটি বিবৃতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।

তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার শনিবার (১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, এই বিবৃতি আসল নয়। শেখ হাসিনা এমন বিবৃতি দেননি।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনার বিবৃতি দাবিতে ‘ফেব্রুয়ারিতে হরতাল ও আন্দোলনের গুজব বিষয়ক জরুরি বিজ্ঞপ্তি’ শীর্ষক শিরোনামে প্রচারিত বিবৃতিটি ভুয়া। প্রকৃতপক্ষে ভারতে বসে শেখ হাসিনা এমন কোনো বিবৃতি দেননি।

অনুসন্ধানের শুরুতে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে শেখ হাসিনার বিবৃতি দাবিতে আলোচিত বিবৃতি সংক্রান্ত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

ফ্যাক্ট চেকিং সংস্থাটি জানায়, আলোচিত বিবৃতির ছবিটি পর্যবেক্ষণ করে এতে কিছু অসঙ্গতি পরিলক্ষিত হয়। বিবৃতির ছবিটিতে ভারতের জাতীয় প্রতীক, হিন্দি ও বাংলার সংমিশ্রণ, শেখ হাসিনার নাম হিন্দি ও ইংরেজিতে থাকার মতো অসঙ্গতি দেখা যায়। শেখ হাসিনা কোনো বিবৃতি দিলে স্বাভাবিকভাবে তাতে এসব তথ্য থাকার কথা নয়।

এ ছাড়া বিবৃতিটিতে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক হয়েছে দাবি করা হলেও এমন কোনো তথ্য গণমাধ্যম বা আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রেও আলোচিত বিবৃতি বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। সুতরাং শেখ হাসিনার বিবৃতি দাবিতে ‘ফেব্রুয়ারিতে হরতাল ও আন্দোলনের গুজব বিষয়ক জরুরি বিজ্ঞপ্তি’ শীর্ষক শিরোনামে প্রচারিত এই বিবৃতি ভুয়া ও বানোয়াট।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। ঘোষিত কর্মসূচি অনুযায়ী ১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি লিফলেট বা প্রচারপত্র বিলি করবে দলটি। ৬ ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ। ১০ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল সমাবেশ। ১৬ ফেব্রুয়ারি অবরোধ কর্মসূচি। ১৮ ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল।

এ ছাড়া বিজ্ঞপ্তিতে শেখ হাসিনাকে ‘প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করেছে তারা। তবে বিজ্ঞপ্তিটি দলটির সংশ্লিষ্ট কোন নেতা-কর্মীর পক্ষ থেকে, তা উল্লেখ ছিল না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১০

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১১

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১২

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৩

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৪

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৫

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৬

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৭

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৮

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৯

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

২০
X