ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ০৭:২৬ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৫, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রাপ্তিতেও অতৃপ্ত খালেদ

খালেদ আহমেদ। ছবি : সংগৃহীত
খালেদ আহমেদ। ছবি : সংগৃহীত

পাঁচ ম্যাচে ১০.৯০ গড়ে ১১ উইকেট—টুর্নামেন্টসেরা বোলারদের তালিকায় দ্বিতীয়। দাপুটে এক লিগ কাটিয়েছেন পেসার খালেদ আহমেদ। গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের হয়ে এমন পারফরম্যান্সের পরও অতৃপ্ত ডানহাতি এই পেসার। ফাইনালে উঠেও শিরোপা ছুঁতে না পারার আক্ষেপ তার। তবে পাঁচটি ভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি দলের সঙ্গে খেলতে পারার অভিজ্ঞতাকে বড় করে দেখছেন তিনি। সাফল্যের পেছনে রহস্যও জানিয়েছেন তিনি।

গ্লোবাল সুপার লিগের প্রথম দুই ম্যাচে চারটি করে মোট ৮ উইকেট নেন খালেদ। দুই ম্যাচেই তার বোলিং ভেলকিতে ভড়কে যান প্রতিপক্ষের ব্যাটাররা। শেষের দিকে শুরুর ছন্দটা ঠিকঠাক না থাকলেও সেরাটা দেওয়ার চেষ্টা করে গেছেন তিনি। তার পরও অতৃপ্ত খালেদ। মিরপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘ভালো হয়েছে বলব না, তবে আলহামদুলিল্লাহ আমি ভালো করার চেষ্টা করেছি। কিন্তু দলকে জেতাতে পারলে আরও বেশি ভালো লাগতো। আমার চেষ্টা ছিল আমি যেন যতটা সম্ভব সহজ থাকি এবং দলকে ভালো কিছু দিতে পারি।’

সাদা বলের ক্রিকেটে খুব একটা সুযোগ হয় না খালেদের। লাল বলেই নিয়মিত তিনি। তবে যতবার খেলার সুযোগ মিলেছে নিজের পারফরম্যান্সের ছাপ রেখেছেন। বিপিএল থেকেই জাতীয় দলের পেস বোলিং কোচ শট টেইটের সঙ্গে যোগাযোগ আছে তার। তার পরামর্শ মেনেই নাকি বোলিংয়ে সফল হচ্ছেন তিনি, ‘শন টেইটের সঙ্গে কথা হয়। সে একটা কথাই বলেন, যা আমি বিপিএলের সময়েও বলেছি। সে আমাকে সিম্পল খেলতে বলেছেন এবং বিভ্রান্ত না হতে বলেছেন। কারণ বিভ্রান্ত হলে অনেক কিছু এলোমেলো হয়ে যায়। সে আমাকে যতটা সম্ভব সিম্পল ও সোজাসাপ্টা থাকতে বলেছেন।’

শুধু তাই নয়। এবারের গ্লোবাল সুপার লিগে বিশেষজ্ঞ পেস বোলিং কোচ ছিল না রংপুরের। জাতীয় দলের সঙ্গে শ্রীলঙ্কায় ব্যস্ত ছিলেন টেইটও। কিন্তু খালেদ নিজ উদ্যোগে দেশি কোচদের সহায়তা নিয়েছিলেন; মিলেছে সাফল্যের দেখাও, ‘খেলার আগের দিন নাজমুল ভাইয়ের সঙ্গে কথা বলেছিলাম যে কী করলে ভালো হয়। যেহেতু আমাদের কোনো বিশেষজ্ঞ পেস বোলিং কোচ ছিলেন না, তাই আমি শন টেইটকে পাইনি। তখন আমি নাজমুল ভাইকে ফোন করেছিলাম এবং তিনিও একই কথা বলেছিলেন—প্রতিটি ওভারে কীভাবে খেলায় ফেরা যায়, সেই চিন্তা করতে।’

ছোট ছোট পরিবর্তনেই খালেদ পেয়েছেন সাফল্য। ভবিষ্যতে সাদা বলে আরও ভালো করার প্রত্যয় তার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১০

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

১১

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

১২

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

১৩

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

১৪

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৫

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

১৬

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৭

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

১৮

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

১৯

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

২০
X