স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩০ পিএম
অনলাইন সংস্করণ

বড় দুঃসংবাদ বার্সেলোনা সমর্থকদের জন্য

বার্সেলোনা। ‍ছবি : সংগৃহীত
বার্সেলোনা। ‍ছবি : সংগৃহীত

লা লিগার শিরোপা ধরে রাখার লক্ষ্যে চলতি মৌসুম শুরু করেছে বার্সেলোনা। তবে শুরুর দিকেই বড় ধাক্কা খেল ক্লাবটি। বার্সেলোনা সমর্থকদের জন্য বড় দুঃসংবাদ এই যে, চোটের কারণে ন্যূনতম ৪-৫ মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন দলটির মিডফিল্ডার পাবলো গাভি।

জানা গেছে, চোট থেকে সেরে উঠতে গাভিকে যেতে হবে ছুরি-কাঁচির নিচে। এবারই প্রথম নয়, এর আগেও ইনজুরির কারণে ১১ মাস মাঠের বাইরে কাটাতে হয়েছিল এই মিডফিল্ডারকে।

এক বিবৃতিতে স্প্যানিশ ক্লাবটি জানায়, ‘হাঁটুর ইনজুরি থেকে সেরে উঠতে মূল দলের খেলোয়াড় পাবলো গাভিকে হাঁটুর সংযোগস্থলে সার্জারি করাতে হবে, যা তার হাঁটুর অবস্থা আগের রূপে ফেরাতে জরুরি। চোট পুনর্বাসনে ৪-৫ মাসের মতো লাগতে পারে।’

চলতি মৌসুমে লা লিগায় বার্সেলোনার হয়ে দুটি ম্যাচ খেলেন এই স্প্যানিশ তারকা। এসিএল চোট কাটিয়ে আগের মৌসুমে বার্সাকে শিরোপা জেতাতে অনন্য ভূমিকা রাখেন গাভি।

চোটের কারণে এবারের মৌসুমের শেষদিকে ছাড়া গাভিকে পাচ্ছে না কাতালানরা। একই কারণে জাতীয় দলের জার্সিতে অক্টোবরের জর্জিয়া ও বুলগেরিয়ার বিপক্ষে ম্যাচও খেলা হবে না গাভীর। লা লিগার চ্যাম্পিয়নরা ১৩ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের দুইয়ে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X