স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৩, ১০:০১ এএম
অনলাইন সংস্করণ

চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে শিরোপা আর্জেন্টিনার

কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টের শিরোপা জয়ী আর্জেন্টিনা অনূধ্ব-১৭ ফুটসাল দল। 
কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টের শিরোপা জয়ী আর্জেন্টিনা অনূধ্ব-১৭ ফুটসাল দল। 

ক্রীড়াঙ্গনে আর্জেন্টিনার জয়যাত্রা ছুটছে দুরন্ত গতিতে। তিন যুগ পর গত বছর কাতার বিশ্বকাপের শিরোপা জয় করেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। এবার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে কনমেবল অনূর্ধ্ব-১৭ ফুটসাল টুর্নামেন্টের শিরোপা জিতেছে আর্জেন্টিনা।

রোববার (২৫ জুন) দিবাগত রাত তিনটায় প্যারাগুয়ের লুক শহরে অলিম্পিক কমিটি মাঠে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল-আর্জেন্টিনা। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলল আকাশি নীলরা।

বিশ্ব ক্রীড়াঙ্গনে ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই মানেই বাড়তি উত্তেজনা। শিরোপার লক্ষ্যে খেলতে নেমে ১২ মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল যুবারা। আন্দ্রে গোল করে সেলেসাওদের এগিয়ে দেন। প্রথমার্ধে আর্জেন্টিনা চেষ্টা করেও গোল পরিশোধ করতে পারেনি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের দেখা পায় আকাশি-নীলরা। আর্জেন্টিনাকে ম্যাচে সমতায় ফেরান বেত্তনি। দুই দল জয়ের জন্য মরিয়া হয়ে আক্রমণের গতি বাড়ায়। তবে ম্যাচের অন্তিম সময়ে জয়সূচক গোল করেন আর্জেন্টাইন তারকা ক্যাসকো। বাকি সময়ে চেষ্টা করেও গোল পরিশোধ করতে পারেনি সেলেসাওরা। অন্যদিকে শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উৎসবে মেতে ওঠে আলবিসেলেস্তে যুবারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X