কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ০৫:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

মানুষের সঙ্গে দৌড় প্রতিযোগিতায় রোবট, অবাক করা ভিডিও

বেইজিংয়ের ইজহুয়াংয়ে মানুষের সঙ্গে ম্যারাথন দৌড়ে অংশ নিয়েছে রোবট। ছবি : সংগৃহীত
বেইজিংয়ের ইজহুয়াংয়ে মানুষের সঙ্গে ম্যারাথন দৌড়ে অংশ নিয়েছে রোবট। ছবি : সংগৃহীত

গায়ে জার্সি, পায়ে জুতা পরে মানুষের সঙ্গে ম্যারাথন দৌড়ে অংশ নিয়েছে রোবট। মেশিন ও মানুষের মধ্যে এটাই এ ধরনের প্রথম দৌড় প্রতিযোগিতা। হাফ ম্যারাথনের এই কোর্স ছিল ২১ কিলোমিটারের। চীনের রাজধানী বেইজিংয়ের ইজহুয়াংয়ে হাজার হাজার প্রতিযোগীর সঙ্গে কয়েক ডজন হিউম্যানয়েড রোবটকেও দৌড়াতে দেখা যায়।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিভিন্ন আকার-আকৃতির রোবট ট্র্যাকের ওপর দৌড়াচ্ছে। পাশের আরেকটি ট্র্যাকে দৌড়াচ্ছে মানুষ। রোবটের ম্যারাথনে দৌড়ানোর এই ঘটনা মানব অ্যাথলেট ছাড়াও দর্শনার্থীদের নজর কেড়েছে।

প্রতিযোগিতায় ২১ কিলোমিটারের কিছুটা বেশি পথ অতিক্রম করে চ্যাম্পিয়ন হয়েছে থিয়ানকং আল্ট্রা নামের একটি রোবট, যাকে তৈরি করেছে বেইজিং হিউম্যানয়েড রোবট ইনোভেশন সেন্টার। এ পথ দৌড়াতে রোবটটি সময় নিয়েছে ২ ঘণ্টা ৪০ মিনিট ৪২ সেকেন্ড। আর ২১ কিলোমিটার পথ ১ ঘণ্টা ২ মিনিটে পাড়ি দিয়েছেন মানব প্রতিযোগীদের মধ্যে প্রথম স্থান অধিকারী ব্যক্তি।

ফর্মুলা ওয়ান পদ্ধতিতে পরিচালিত এই প্রতিযোগিতায় রোবটগুলোর জন্য রাখা হয় ব্যাটারি বদলানোর স্টেশন। রুটে ছিল ঢালু পথ, রেলিং ও অন্যান্য চ্যালেঞ্জ। রোবটের পাশে পাশে দৌড়ান বিভিন্ন প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার ও কর্মীরা। কোনো রোবটে কারিগরি সমস্যা দেখা দিলেই তা সমাধান করে দিতেও দেখা যায় তাদের।

এই আয়োজনের মূল লক্ষ্য ছিল বাস্তব পরিবেশে দুই পায়ে চলা রোবটগুলোর সক্ষমতা যাচাই করা। স্টার্টারের গুলির শব্দে যখন দৌড় শুরু হয়, তখন পেছনে বাজতে থাকে চীনা পপ গান ‘আই বিলিভ’। রোবটগুলো একে একে সারিবদ্ধভাবে হাঁটা শুরু করে। আর এই দৃশ্য মোবাইল ক্যামেরায় ধারণ করেন দর্শনার্থীরা।

ভিডিওতে দেখা যায়, রোবটগুলোর কোনোটা দৌড়াচ্ছে বড় পায়ে, কোনোটা ছোট ধাপে; কেনোটা ব্যাটারি শেষ হয়ে থেমে যায়, কোনোটা আবার পড়ে যায় মাঝপথে। সবমিলিয়ে প্রতিযোগিতাটি ছিল বাস্তব পরিবেশে রোবট প্রযুক্তির পরীক্ষার এক অনন্য আয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১০

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১১

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১২

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৩

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৪

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৫

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৬

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৭

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৮

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৯

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

২০
X