কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ০৭:৪৬ পিএম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ১২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

থানা থেকেই মোটরসাইকেল চুরি, বিচলিত পুলিশ

করাচির একটি পুলিশ স্টেশন। ছবি : সংগৃহীত
করাচির একটি পুলিশ স্টেশন। ছবি : সংগৃহীত

পাকিস্তানের করাচিতে পুলিশ স্টেশনেই ঘটে গেছে এক অভাবনীয় চুরির ঘটনা। এক ব্যক্তি থানার গেটে মোটরসাইকেল রেখে ভেতরে পুলিশের সঙ্গে কথা বলতে যান। আর এই সুযোগে দুঃস্বাহসী চোর পুলিশের নাকের ডগা থেকেই মোটরসাইকেল চুরি করে নিয়ে চম্পট দেয়। মজার বিষয় হলো- চোর নিজেই একজন অভিযোগকারী হিসেবে থানায় গিয়েছিল।

পাকিস্তানি টেলিভিশন চ্যানেল জিও নিউজ জানিয়েছে, করাচির করাঙ্গি জেলার আল-ফালাহ থানায় এ চুরির ঘটনা ঘটেছে। সন্দেহভাজন চোর প্রথমে ভুয়া অভিযোগকারী সেজে থানায় আসে। সে পুলিশের সঙ্গে কথা বলে এবং চারপাশ পর্যবেক্ষণ করতে থাকে। একসময় সুযোগ বুঝে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।

খবরে বলা হয়, ভুক্তভোগী শাহিদ ইকবাল নামের ওই ব্যক্তি তার ১২৫ সিসি মোটরসাইকেল (নম্বর : KQT-6183) থানার গেটের সামনে পার্ক করে রেখে কর্তব্যরত পুলিশের সঙ্গে সাক্ষাৎ করতে ভেতরে যান। কিন্তু বাইরে এসে দেখেন, তার বাইকটি আর সেখানে নেই। বিষয়টি জানাজানি হতেই থানায় শুরু হয় তোলপাড়।

পুলিশ সূত্রে জানা গেছে, চুরির ঠিক আগে একজন অজ্ঞাত ব্যক্তি থানায় ঢুকে দায়িত্বপ্রাপ্ত অফিসারসহ অন্য পুলিশ সদস্যদের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলেন এবং নিজেকে অভিযোগকারী হিসেবে পরিচয় দেন। তিনি বলেন, তার জাতীয় পরিচয়পত্র হারিয়েছে এবং সেই বিষয়ে অভিযোগ জানাতে এসেছেন।

পরে থানার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, ওই ব্যক্তি ভেতরে গিয়ে পুরো পরিবেশ পর্যবেক্ষণ করে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই বাইরে গিয়ে মোটরসাইকেল চুরি করে চম্পট দেয়। পুলিশ এখন ওই ব্যক্তির পরিচয় ও অবস্থান শনাক্তে তদন্ত শুরু করেছে।

এই ঘটনা করাচিতে চলমান স্ট্রিট ক্রাইম বা সড়ক অপরাধের ভয়াবহ চিত্র তুলে ধরে। সিটিজেনস-পুলিশ লিয়াজোঁ কমিটির (সিপিএলসি) তথ্য অনুযায়ী, শুধু ফেব্রুয়ারিতেই করাচিতে ৩,৭৭৩টি মোটরসাইকেল ও ১৯৫টি গাড়ি ছিনতাই বা চুরি হয়েছে।

পুলিশের দাবি, আগের বছরের থেকে ২০২৪ সালে শহরের সামগ্রিক অপরাধ ২১ শতাংশ কমেছে। তবে পুলিশের এই দাবিতে নিশ্চিন্ত হতে পারছেননা বাসিন্দারা। করাচির রাস্তায় প্রতিদিন শত শত অপরাধ ঘটছে, নাগরিকরা চুরি ও ছিনতাইয়ের শিকার হচ্ছেন, অনেক ক্ষেত্রে মারাত্মক শারীরিক আক্রমণেরও শিকার হচ্ছেন।

শহরে ক্রমশ এই ধরণের অপরাধ বৃদ্ধিতে জনমনে উদ্বেগ বাড়ছে। পুলিশ স্টেশন থেকে মোটরসাইকেল চুরির ঘটনাটি প্রকাশ হতেই অনেকে বলছেন থানার গেটও এখন আর নিরাপদ নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

সালিশে মেজাজ হারালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ : গয়েশ্বর

ভারতে মন্দিরের ছাদ ধসে ৪ জন নিহত, ধ্বংসস্তূপে আটকা প্রায় ২০ 

সালমান শাহ হত্যা মামলা: বিচার দাবিতে রাজপথে ভক্তরা

সাড়ে ৩ কেজিরও বেশি স্বর্ণসহ ২ চোরাকারবারি আটক

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

ছুটিতে বাড়িতে ​গিয়ে ডাকাতের হামলায় এসিল্যান্ড আহত

আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির

শেষ গ্রুপ ম্যাচে বড় পরীক্ষার সামনে ব্রাজিলের ৩ ফুটবলার

১০

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের দায়িত্বে ৯৮০ হলুদ ও ২৫ লাল কার্ড দেখানো রেফারি

১১

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

১২

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

১৩

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

১৪

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

১৬

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

১৭

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

১৮

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

১৯

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

২০
X