কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৩, ০৯:২২ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের বিক্ষোভে ফের উত্তাল শ্রীলঙ্কা

শ্রীলঙ্কায় আন্দোলনে নেমেছেন শত শত শিক্ষার্থী। ছবি : সংগৃহীত
শ্রীলঙ্কায় আন্দোলনে নেমেছেন শত শত শিক্ষার্থী। ছবি : সংগৃহীত

আবারও অশান্ত হয়ে উঠেছে এশিয়ার দ্বীপদেশ শ্রীলঙ্কা। তবে এবার দাবি সম্পূর্ণ ভিন্ন। গত বছর দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভের সময় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মুক্তির দাবিতে আন্দোলনে নেমেছেন শত শত শিক্ষার্থী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আজ বুধবার রাজধানী কলম্বোয় শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে তাদের ওপর টিয়ারগ্যাস ও গরম জল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী।

আলজাজিরার প্রতিনিধি মিনেল ফার্নান্দেজ কলম্বো থেকে জানিয়েছেন, শিক্ষার্থীদের বিক্ষোভ ঠেকাতে কড়া পদক্ষেপ নিতে যাচ্ছে শ্রীলঙ্কার সরকার। ফার্নান্দেজ বলেন, ‘বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেছেন, রাজনৈতিক নিপীড়নের উদ্দেশ্যে কয়েক ডজন ছাত্র ও আন্দোলনকারীকে কারাবন্দি করে রেখেছে কর্তৃপক্ষ। সরকারের এ ধরনের দমন-পীড়ন তাদের থামিয়ে রাখতে পারবে না।’

আলজাজিরার প্রতিনিধির কাছে শিক্ষার্থীরা আরও বলেন, ‘সরকারের কৌশল হলো জনগণকে দমন ও তাদের কণ্ঠ রোধ করা এবং বিশ্ববিদ্যালয়ে আন্দোলন বন্ধ করা, যে আন্দোলনের কারণে গত বছর সরকারের পরিবর্তন ঘটেছে। আমরা এটি কোনোভাবেই হতে দেব না।’

গত বছর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফুরিয়ে যাওয়ায় খাদ্য ও জ্বালানির দাম ব্যাপক হারে বৃদ্ধির জেরে অর্থনৈতিক সংকটে পড়ে শ্রীলঙ্কা। ভয়াবহ অর্থনৈতিক এ সংকটের জন্য ক্ষমতাসীন সরকারকে দায়ী করে এর প্রতিবাদে রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। জনগণের টানা আন্দোলনের মুখে একসময় প্রথমে মালদ্বীপ ও পরে সিঙ্গাপুরে পালিয়ে যেতে বাধ্য হন দেশটির তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।

এদিকে, বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কা ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা দেখছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ-এর কাছ থেকে বেল আউট পাওয়ায় গত নয় মাসে দেশটির অর্থনৈতিক সংকটের কিছুটা উন্নতি হয়েছে। লাফিয়ে লাফিয়ে মূল্যস্ফীতি বাড়লেও বর্তমানে তা কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, ঘুরে দাঁড়াচ্ছে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভও।

মঙ্গলবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী কেহেলিয়া রামবুকওয়েলা বলেছেন, চলতি বছর শ্রীলঙ্কার রুপির মান প্রায় ২৪ শতাংশ বেড়েছে। সে কারণে সরকার ডায়াবেটিস, হৃদরোগ ও উচ্চ রক্তচাপের চিকিৎসাসহ অন্যান্য প্রয়োজনীয় ৬০টি ওষুধের দাম কমানোর সুযোগ পেয়েছে। গত বছর শ্রীলঙ্কার অর্থনীতি ৭ দশমিক ৮ শতাংশ সংকুচিত হলেও চলতি বছরে তা ৩ শতাংশ হতে পারে বলে প্রত্যাশা করছে আইএমএফ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১০

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১১

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১২

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৩

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৪

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১৫

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১৬

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৭

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৮

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১৯

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X