কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪, ০৯:১০ পিএম
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ১০:১৮ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের সীমান্তবর্তী শহর দখলের দাবি মিয়ানমারের বিদ্রোহীদের

আরাকান আর্মির প্রধানসহ সেনারা। ছবি : সংগৃহীত
আরাকান আর্মির প্রধানসহ সেনারা। ছবি : সংগৃহীত

মিয়ানমারে গত বছরের শেষ দিক থেকে জোরদার হয়েছে জান্তার সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সংঘর্ষ। এবার দেশটির একটি বিদ্রোহী গোষ্ঠী জানিয়েছে, তারা ভারত-বাংলাদেশের সীমান্তবর্তী একটি শহর দখলে নিয়েছে। সোমবার (১৫ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত কয়েক মাসের সংঘর্ষে জান্তা বেশ কয়েকটি শহরের নিয়ন্ত্রণ হারিয়েছে। সর্বশেষ রাখাইনের একটি শহর জান্তার থেকে দখলে নিয়েছে দেশটির বিদ্রোহীরা। দেশটির বিভিন্ন জায়গায় জান্তার সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ চলছে।

২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে মিয়ানমারের জান্তা। এরপর গত বছরের শেষের দিকে গণতন্ত্রপন্থি সরকারের সমর্থনে দেশটির বিদ্রোহীরা লড়াই শুরু করে। তাদের কাছে জান্তা বেশ কয়েকটি শহর ও সামরিক স্থাপনার নিয়ন্ত্রণ হারিয়েছে। ফলে অভ্যুত্থানের পর সবচেয়ে চ্যালেঞ্জের মধ্যে পড়েছে জান্তা।

দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) এক মুখপাত্র বলেন, তারা কালাদান নদীর তীরবর্তী বন্দরনগরী পালেতাওয়ারের নিয়ন্ত্রণ নিয়েছেন। এ বন্দরনগরী প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরাকান আর্মি জানিয়েছে, আমরা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা চালিয়ে যাব। তবে শহরটি নিয়ে বিদ্রোহীরা এমন দাবি করলেও জান্তা এ নিয়ে কোনো মন্তব্য করেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১০

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১১

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৩

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৪

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৫

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৬

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৭

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৮

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৯

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

২০
X