কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ০৮:৩২ এএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ০৮:৩৭ এএম
অনলাইন সংস্করণ

হাজারো নারীর সঙ্গে প্রধানমন্ত্রীও ধর্মঘটে

আইসল্যান্ডের প্রধানমন্ত্রী কাতরিন ইয়াকোবস্তোতিরও। ছবি : সংগৃহীত
আইসল্যান্ডের প্রধানমন্ত্রী কাতরিন ইয়াকোবস্তোতিরও। ছবি : সংগৃহীত

মজুরি ও লিঙ্গবৈষম্যের প্রতিবাদে কাজে যোগ না দিয়ে ধর্মঘট করেছেন আইসল্যান্ডের নারীরা। তাদের সঙ্গে ধর্মঘটে যোগ দেন দেশটির প্রধানমন্ত্রী কাতরিন ইয়াকোবস্তোতিরও।

মঙ্গলবার (২৪ অক্টোবর) ওই ধর্মঘটে যোগ দেন দেশটির হাজারো নারী।

সংগঠকরা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়েছেন এ নিয়ে সপ্তমবারের মতো আইসল্যান্ডে নারীরা লিঙ্গ সমতার নামে ধর্মঘট করেছে। এর আগে ১৯৭৫ সালের ২৪ অক্টোবর প্রথম ধর্মঘট হয়েছিল দেশটিতে।

নারীরা পুরুষের সমান মজুরি পান না এবং অনেকক্ষেত্রে সহিংসতার শিকার হন। এসব বৈষম্যের প্রতিবাদে ডাকা ধর্মঘটে আনুমানিক ১০ হাজার মানুষ এ ধর্মঘটে যোগ দেন। খবর বিবিসির।

ধর্মঘটে একাত্মতা প্রকাশ করে স্থানীয় একটি সংবাদমাধ্যমকে প্রধানমন্ত্রী কাতরিন বলেন, ‘আমিও আজ কাজে যাব না। আশা করি, অন্য নারীরাও তা-ই করবেন।’

তিনি জানান, বছরের পর বছর কর্মক্ষেত্রে পুরুষদেরই আধিপত্য। এর বিপরীতে দেশের নারীপ্রধান প্রতিষ্ঠানগুলোকে কীভাবে মূল্যায়ন করা হচ্ছে, তা খতিয়ে দেখছে সরকার।

আয়োজকরা জানান, এর অন্যতম উদ্দেশ্য ছিল শিশুর যত্ন নেওয়ার মতো কাজগুলোর দিকে সবার দৃষ্টি আকর্ষণ করা, যেগুলো থেকে কোনো উপার্জন নেই এবং সাধারণত নারীদের ওপরই এ ধরনের কাজের দায়িত্ব আসে।

নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠার দিক দিয়ে আইসল্যান্ডকে বিশ্বের সবচেয়ে প্রগতিশীল দেশগুলোর অন্যতম হিসেবে বিবেচনা করা হয়। দেশটি টানা ১৪ বছর ধরে বিশ্ব অর্থনৈতিক ফোরামের জেনডার গ্যাপ ইনডেক্সের শীর্ষস্থানে অবস্থান করছে।

তবে স্ট্যাটিসটিকস আইসল্যান্ডের দেওয়া তথ্য অনুযায়ী, কিছু কিছু শিল্প ও পেশায় নারীরা পুরুষদের চেয়ে ২০ শতাংশ কম আয় করছেন।

আইসল্যান্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় জানা গেছে, আইসল্যান্ডের ৪০ শতাংশ নারী তাদের জীবদ্দশায় অন্তত একবার লিঙ্গভিত্তিক ও যৌন সহিংসতার শিকার হন।

মঙ্গলবারের ধর্মঘটের স্লোগান ছিল, ‌‘এটাকেই কী আপনারা সমঅধিকার বলেন?’ এতে অংশ নেন আইসল্যান্ডের নারী ও পুরুষ ব্যতীত অন্যান্য লিঙ্গের ব্যক্তিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক ব্যারিকেড দিয়ে ডাকাতিরকালে গ্রেপ্তার ২

লিনেকারের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন হ্যারি কেইন

ইতালিতে তিন বাংলাদেশি খুন: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

শহীদুল্লাহ হল কাণ্ডে প্রতিবাদী কর্মসূচির ডাক দিলেন ভিপি রাত্রী

বিএনপির অফিসে হামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিশ্বকাপে ক্লিনশিটের ‘ফিফটি’, ইতিহাসে প্রথম দল ব্রাজিল

বাছাইপর্ব ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, যুবকের মৃত্যু

ভেনেজুয়েলার ভূমিকম্প / ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

১০

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

১১

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

১২

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

১৩

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

১৪

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

১৫

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

১৬

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

১৭

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

১৮

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

১৯

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

২০
X