বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪, ১২:০১ এএম
অনলাইন সংস্করণ

বিশ্বে বেড়েছে সামরিক ব্যয়, শীর্ষে যেসব দেশ

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

বিশ্বজুড়ে গত বছর কোনো দেশ সামরিক খাতে কত ব্যয় করেছে, তার একটি পরিসংখ্যান প্রকাশ করেছে সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট। পরিসংখ্যানে যে দেশটি সবার উপরে অবস্থান করছে, সেই দেশটি যুদ্ধরত কোনো দেশ নয়। বরং বর্তমান বিশ্বের যে দেশগুলো এখন যুদ্ধ ও সংঘাতে লিপ্ত রয়েছে, সে দেশগুলোকে যে দেশটি পৃষ্ঠপোষকতা দিয়ে থাকে, সেই দেশটিই বিশ্বে সামরিক ব্যয়ে শীর্ষে অবস্থান করছে।

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা সিপ্রির প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের মোট সামরিক ব্যয়ের ৩৭ শতাংশ খরচ করে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। গত বছর দেশটি ৯১৬ বিলিয়ন ডলার খরচ করেছে; যা আগের বছরের তুলনায় ২ দশমিক ৩ শতাংশ বেশি। এই খরচের মধ্যে রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে অন্যায় যুদ্ধে লিপ্ত ইসরায়েলকে দেওয়া সামরিক সাহায্যও ধরা হয়েছে।

এই তালিকায় এরপরেই আছে চীন। দেশটি ২০২৩ সালে সামরিক খাতে মোট ২৯৬ বিলিয়ন ডলার খরচ করেছে, যা বিশ্বের মোট ব্যয়ের ১২ শতাংশ। এরপর রাশিয়া ১০৯ বিলিয়ন ডলার, ভারত ৮৩.৬ বিলিয়ন ডলার ও সৌদি আরব ৭৫.৮ বিলিয়ন ডলার খরচ করে পরের অবস্থানগুলোতে রয়েছে।

এছাড়া একই সময়ে যুক্তরাজ্য ৭৪.৯ বিলিয়ন, জার্মানি ৬৬.৮ বিলিয়ন, ইউক্রেন ৬৪.৮ বিলিয়ন, ফ্রান্স ৬১.৩ বিলিয়ন, জাপান ৫০.২ বিলিয়ন, ইসরায়েল ২৭.৫ বিলিয়ন ও পাকিস্তান ৮.৫ বিলিয়ন ডলার ব্যয় করেছে। আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ইউরোপ, এশিয়া, ওশেনিয়া, উত্তর ও দক্ষিণ আমেরিকা—সব অঞ্চলেই সামরিক ব্যয় বেড়েছে। সব মিলিয়ে বিশ্বজুড়ে গত বছর সামরিক ব্যয় ৬.৮ শতাংশ বেড়ে রেকর্ড ২ দশমিক ৪ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। শুধু তাই নয়, ২০০৯ সালের পর প্রথমবারের মতো সামরিক ব্যয় বৃদ্ধি পেয়েছে বিশ্বের সব ভৌগোলিক অঞ্চলেই।

২০২৩ সালে সামরিক খাতে ৬৪.৮ বিলিয়ন ডলার খরচ করেছে ইউক্রেন। যা আগের বছরের তুলনায় ৫১ শতাংশ বেশি। তবে দেশটি ২০২৩ সালে ৩৫ বিলিয়ন ডলার সামরিক সহায়তা পেয়েছে। ফলে সব মিলিয়ে ইউক্রেন গত বছর সামরিক খাতে প্রায় ১০০ বিলিয়ন ডলার খরচ করেছে। একই সময়ে রাশিয়া খরচ করেছে ১০৯ বিলিয়ন ডলার।

তবে জিডিপির হিসেবে দেখা যায়, ইউক্রেন তার জিডিপির ৩৭ শতাংশ সামরিক খাতে ব্যয় করেছে। সেই তুলনায় রাশিয়ার ব্যয় হয়েছে ৫.৯ শতাংশ। ফলে যুদ্ধ রাশিয়ার চেয়ে ইউক্রেনের ওপর বেশি বোঝা হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X