শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৩:৩২ পিএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৪:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের ওপর ক্ষেপেছেন ট্রাম্প, চাপাবেন নতুন যুদ্ধ

ভারতের ওপর ক্ষেপেছেন ট্রাম্প, চাপাবেন নতুন যুদ্ধ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

এবার ভারতের ওপর ক্ষেপেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘনিষ্ঠ মিত্র মেক্সিকো ও কানাডার পর এবার ট্রাম্পের ভয়ংকর নজরে পড়েছে দক্ষিণ এশিয় মিত্র ভারত। ক্ষমতা গ্রহণের আগেই নয়াদিল্লির ওপর কড়া হুমকি দিয়েছেন তিনি।

বুধবার (১৮ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সামনের দিনগুলোতে ভারতীয় পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কারণ হিসেবে নির্বাচিত এই মার্কিন প্রেসিডেন্ট জানান, মার্কিন পণ্যের ওপর ভারত সবসময় উচ্চশুল্ক আরোপ করে থাকে, যার প্রতিক্রিয়ায় এমন পদক্ষেপ নিতে যাচ্ছে তার প্রশাসন। ট্রাম্পের বাসভবন মার-এ-লাগোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন ট্রাম্প।

ট্রাম্পের প্রথম মেয়াদে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ব্যক্তিগত সখ্যতা থাকলেও মার্কিন বাজারে উচ্চশুল্কের মুখে পড়েছিল ভারত। ট্রাম্প জানান, যদি কেউ আমাদের ওপর শুল্ক চাপায় তাহলে আমরাও তাদের ওপর সমপরিমাণ শুল্ক চাপিয়ে দিব।

ভারতকে উদ্দেশ্য করে ট্রাম্প জানান, ভারতীয় বাজারে মার্কিন প্রতিটি পণ্যের ওপর শুল্কারোপ করা হয়, বিপরীতে ভারতীয় পণ্যের ওপর মার্কিন বাজারে তেমন শুল্ক আরোপ করা হয় না।

নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বলেন, পারস্পরিক শব্দটি খুবই গুরুত্বপূর্ণ। যদিও কেউ যুক্তরাষ্ট্রের ওপর শুল্কারোপ করে যেমন- ভারত, তাহলে যুক্তরাষ্ট্রের নিজেদের নিয়ে কিছুই বলতে হবে না। যদি ভারত মার্কিন পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্কারোপ করে তাহলে যুক্তরাষ্ট্র কি ভারতীয় পণ্যের ওপর কোনো শুল্কই আরোপ করবে না? এমন প্রশ্নও রাখেন ট্রাম্প।

তিনি জানান, ভারত ও ব্রাজিল মার্কিন পণ্যের ওপর বেশি শুল্ক আরোপ করে, যদি তারা এমনটা করতে চায় তবে তাই ঠিক, যুক্তরাষ্ট্রও এসব দেশকে সমপরিমাণ শুল্ক চাপিয়ে দেবে।

ভারত ও চীনের মধ্যে সম্পর্ক গত দুই দশক ধরে উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। একই সময়ে বেইজিংয়ের সঙ্গে ওয়াশিংটনের উত্তেজনাও বেড়েছে। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের উত্থান ঠেকাতে কৌশলগত অংশীদার হিসাবে ভারতকে প্রাধান্য দিয়ে আসছিল বাইডেন প্রশাসন। তবে বিশ্লেষকরা বলেছেন, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ভারত-মার্কিন সম্পর্ককে শুল্ক যুদ্ধের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১০

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১১

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১২

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৩

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৪

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৫

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৬

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৭

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৯

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

২০
X