কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৪ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ট্রেনের এসি কামরার চাদর-তোয়ালে চুরি করছিলেন যাত্রী, অতঃপর…

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

এক্সপ্রেস ট্রেনের প্রথম শ্রেণির এসি কামরায় বসেছিলেন তিন যাত্রী। ভ্রমণের জন্য রেলওয়ের পক্ষ থেকে যে চাদর, কম্বল ও তোয়ালে দেওয়া হয়েছিল, সেগুলোই গোপনে ব্যাগে ভরে নেমে পড়ার চেষ্টা করছিলেন তারা। কিন্তু প্ল্যাটফর্মেই ধরা পড়ে গেলেন। এরপর শুরু হয় টিকিট পরীক্ষক ও রেলকর্মীদের সঙ্গে তুমুল বাগ্‌বিতণ্ডা। শেষমেশ ব্যাগ থেকে একে একে বেরিয়ে আসে রেলের সব সম্পত্তি।

ঘটনাটি ঘটেছে দিল্লি থেকে পুরীগামী পুরুষোত্তম এক্সপ্রেসে। এক রেলকর্মীর চোখে পড়ে যাত্রীদের চুরির চেষ্টা। তিনি ওড়িয়া ভাষায় বলতে থাকেন, ‘স্যার, দেখুন, এই ব্যাগগুলো থেকে চাদর, কম্বল বেরোচ্ছে। তোয়ালে, বেডশিট—সব মিলিয়ে চার সেট আছে।’ এরপর তিনি যাত্রীদের উদ্দেশে বলেন, ৭৮০ টাকা জরিমানা দিন, নয়তো জিনিসগুলো ফেরত দিন।

প্রথমে যাত্রীদের মধ্যে এক যুবক স্বীকার করেন, ভুল হয়েছে। তার দাবি, তার মা ভুল করে জিনিসগুলো ব্যাগে ঢুকিয়ে ফেলেছেন। তবে রেলকর্মীরা এই যুক্তি মানতে নারাজ। বরং তারা প্রশ্ন ছুড়ে দেন, ‘আপনারা প্রথম শ্রেণির এসি কামরার যাত্রী। তার উপর মনে হচ্ছে তীর্থযাত্রায় যাচ্ছেন। তবুও কি এমন কাজ করা ঠিক হলো?’ রেলকর্মীরা তখন আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেন।

তর্ক-বিতর্ক চলতে থাকলেও শেষপর্যন্ত তিন যাত্রী বাধ্য হয়ে ব্যাগ থেকে রেলের চাদর, কম্বল ও তোয়ালে বের করে দেন। রেলকর্মীরা সেগুলো জব্দ করেন এবং যাত্রীদের সতর্ক করে দেন।

এই ঘটনার একটি ভিডিও দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে দেখা যায় যাত্রীদের সঙ্গে রেলকর্মীদের উত্তপ্ত বাক্যবিনিময়। ভিডিওটি ভাইরাল হতেই নিন্দার ঝড় ওঠে। অনেকেই বলেন, এ ধরনের যাত্রীদের আজীবনের জন্য ট্রেনযাত্রা থেকে নিষিদ্ধ করা উচিত।

এদিকে ‘রেলওয়ে সেবা’ নামের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে, ঘটনাটির তদন্ত চলছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনিব্যবস্থা নেওয়া হবে।

সূত্র : আনন্দবাজার

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'অফিস রোমান্স' দিয়ে আবারও সাফল্যের চূড়ায় জেনিফার

বাজারে আসছে রংপুরের সুস্বাদু হাঁড়িভাঙা আম

বেনজীরের গ্রেপ্তারের খবরে তার পুরনো বক্তব্য ভাইরাল

আগ্নেয়গিরিতে পড়ে প্রাণ হারালেন ইয়েমেনের ‘স্পাইডার-ম্যান’

এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের

যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননের রাজধানীতে ইসরায়েলি হামলা, নিহত ২

এএইউবির ২০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রাজধানীর খালগুলোর সীমানা নির্ধারণে ২ সিটির কমিটি গঠন

লেবাননে ইসরায়েলি বাহিনীর ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. তোজাম্মেল হোসেনকে সংবর্ধনা

১০

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলাকারীদের গ্রেপ্তারসহ ছয় দাবি আইএসপিএবির

১১

প্রথম ম্যাচে ড্র করেও যারা বিশ্বজয় করেছিল: ইতিহাস যা বলে

১২

শপিংমল-মার্কেট খোলা রাখার সময় নিয়ে গণবিজ্ঞপ্তি, অমান্য করলেই ব্যবস্থা

১৩

২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৪ শিশুর, মৃত্যু বেড়ে ৬৫২

১৪

জাবি শিক্ষার্থীকে নির্যাতন : প্রধান আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৫

গ্রেপ্তারের পর নতুন করে আলোচনায় বেনজীরের সব অপকর্ম

১৬

বিশ্ব রক্তদাতা দিবস আজ

১৭

সৌদিতে অভিযানে এক সপ্তাহে ৮ হাজার প্রবাসী বহিষ্কার

১৮

‘শিবিরের অপপ্রচার ও গুম-নাটকের’ বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

১৯

‘নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা’ -ব্রাজিল ম্যাচ নিয়ে নারী গণকের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

২০
X