কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৪, ১২:৩৭ এএম
আপডেট : ০৫ জুন ২০২৪, ০৮:২২ এএম
অনলাইন সংস্করণ

বিজেপির সদর দপ্তরে মোদির বিজয় উদযাপন

নরেন্দ্র মোদির বিজয় উদযাপন। ছবি : সংগৃহীত
নরেন্দ্র মোদির বিজয় উদযাপন। ছবি : সংগৃহীত

ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা চলছে। ঘোষিত হচ্ছে বিভিন্ন আসনের বিজয়ীর নাম। নির্বাচনের ফলাফলে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সংখ্যাগরিষ্ঠতা না পেলেও তার জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) এগিয়ে থাকায় জয় উদযাপন করতে নয়া দিল্লিতে বিজেপির সদর দপ্তরে গেছেন নরেন্দ্র মোদি। এ সময় তার জন্য অপেক্ষায় থাকা হাজার হাজার নেতাকর্মী তাকে অভিনন্দন জানায়। মোদিও হাত নেড়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিজেপির সদর দপ্তরে মোদির সঙ্গে দলের সিনিয়র নেতাকর্মীসহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসময় উপস্থিত ছিলেন। জয় উদযাপনের ফাঁকে বক্তৃতা দেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, ১৯৬২ সালের পর এই প্রথম বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ টানা তৃতীয়বার ক্ষমতায় এসেছে। এজন্য তিনি জনগণের প্রতি কৃতজ্ঞ।

‘জয় জগন্নাথ’ বলে নরেন্দ্র মোদি তার বক্তৃতা শুরু করেন। তিনি বলেন, অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং সিকিমে কংগ্রেস ধরাসায়ী হয়েছে। কেরালাতে বিজেপি একটি আসন জিতেছে। এখানে আমাদের দলের নেতাকর্মীরা অনেক ত্যাগ স্বীকার করেছে।

মোদি বলেন, গত ১০ বছর ধরে আমরা জনগণকে দারিদ্র্যতা থেকে বের করে আনার চেষ্টা চালিয়েছি। এ চেষ্টা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, মঙ্গলবার (৪ জুন) ভারতের নির্বাচন কমিশন লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু করে। এ নির্বাচনের ফলাফলে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও তাদের নেতৃত্বাধীন জোট এনডিএ ২৯৪টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া ২৩২টি আসনে জয় পেয়েছে। অন্যান্য দল ১৭টি আসনে জয় পেয়েছে।

ভারতের লোকসভার মোট আসন সংখ্যা ৫৪৩টি। কোনো দলের একক সংখ্যাগরিষ্ঠতা পেতে জয়ী হতে হবে ২৭২টি আসনে। ২০১৯ এর লোকসভা নির্বাচনে বিজেপি একাই ৩০৩টি আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠাতা পেয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: লোকসভা নির্বাচন ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X