কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ১০:২৭ পিএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৪২ এএম
অনলাইন সংস্করণ

এবার সৌদিতে শৈত্যপ্রবাহ নিয়ে সতর্কবার্তা, হতে পারে তুষারপাত

সৌদি আরবের তাপমাত্রা শূন্যের নিচে মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা। ছবি : সংগৃহীত
সৌদি আরবের তাপমাত্রা শূন্যের নিচে মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা। ছবি : সংগৃহীত

মরুভূমির দেশ সৌদি আরবে শৈত্যপ্রবাহ ধেয়ে আসছে বলে সতর্কবার্তা দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর, ন্যাশনাল সেন্টার ফর মেটেরোলজি (এনসিএম)।

শুক্রবার (১৩ ডিসেম্বর) প্রকাশিত পূর্বাভাসে এনসিএম জানিয়েছে, শনিবার (১৪ ডিসেম্বর) অথবা রোববার থেকে সৌদিতে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে এবং তাপমাত্রা শূন্যের নিচে মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। খবর গালফ নিউজ।

এনসিএমের মুখপাত্র হুসাইন আল কাহতানি সাংবাদিকদের জানিয়েছেন, শনিবার (১৪ ডিসেম্বর) থেকে সৌদি আরবের তাবুক, আল জাওয়াফ, উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে কনকনে ঠান্ডা হাওয়া বইতে শুরু করবে। এর ফলে এসব অঞ্চলের তাপমাত্রা মাইনাস ৩ ডিগ্রিতে নেমে যেতে পারে।

আগামী সোমবার ও মঙ্গলবার থেকে রাজধানী রিয়াদ, মক্কা, মদিনা, আল কাসেমসহ উপকূলীয় অঞ্চলেও শৈত্যপ্রবাহ শুরু হবে। তবে এসব এলাকায় তাপমাত্রা ২ ডিগ্রি থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। এনসিএম সতর্ক করেছে, শীতল কনকনে বাতাস এবং ঝোড়ো হাওয়ার কারণে বিভিন্ন এলাকায় ঝড়ের আশঙ্কা রয়েছে।

এছাড়া, শৈত্যপ্রবাহ চলাকালে জনগণকে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। ঠান্ডা থেকে বাঁচতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সৌদি সরকারের নির্দেশনা মেনে চলতে জনগণকে আহ্বান করা হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

আজকের নামাজের সময়সূচি

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১০

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১১

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১২

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৩

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৪

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৫

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

১৬

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১৭

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১৮

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১৯

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

২০
X