কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ১১:৫৫ এএম
অনলাইন সংস্করণ

তৃতীয় দফায় যে দেশে মুখোমুখি হচ্ছে ওয়াশিংটন-তেহরান

যুক্তরাষ্ট্রের ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এবং ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এবং ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি : সংগৃহীত

পারমাণবিক কর্মসূচি ও যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আবারও আলোচনা শুরু হতে যাচ্ছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় দফার এই পরোক্ষ সংলাপ অনুষ্ঠিত হবে ওমানের রাজধানী মাসকটে।

সোমবার (২১ এপ্রিল) তেহরানে এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই। খবর আল-জাজিরা।

ইসমাইল বাগাই বলেন, এই আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিয়ে থাকা উদ্বেগ দূর করা। আমরা সবসময় বলেছি—ইরানের পারমাণবিক কার্যক্রম শান্তিপূর্ণ, আইনসিদ্ধ এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সঙ্গতিপূর্ণ। তবুও বিগত কয়েক দশকে আমাদের ওপর যেসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তা একতরফাভাবে চাপিয়ে দেওয়া, অবৈধ এবং মানবিক দিক থেকেও অগ্রহণযোগ্য।

তিনি আরও জানান, ওমানে অনুষ্ঠেয় তৃতীয় দফার বৈঠকে ইরান তাদের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরবে এবং মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টিই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে।

এর আগে দ্বিতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হয় গত শনিবার (১৯ এপ্রিল) ইতালির রাজধানী রোমে অবস্থিত ওমান দূতাবাসে। যদিও ওই বৈঠক ছিল ‘পরোক্ষ’, কিন্তু সূত্রমতে—যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি একপর্যায়ে সরাসরি কথাবার্তাও বলেন।

এদিকে বিশ্লেষকরা মনে করছেন, এ আলোচনা কতটা ফলপ্রসূ হবে, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। অতীতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৫ সালের ঐতিহাসিক পরমাণু চুক্তি থেকে সরে গিয়েছিলেন এবং ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। ফলে ইরান বর্তমানে আলোচনায় কিছুটা সন্দেহপ্রবণ হলেও, আন্তর্জাতিকভাবে চীন ও রাশিয়ার সমর্থন নিয়ে তারা আবারও আলোচনার টেবিলে ফিরেছে।

ওমানের মধ্যস্থতায় অনুষ্ঠিত হতে যাওয়া এই তৃতীয় বৈঠককে কূটনৈতিক মহলে গুরুত্বপূর্ণ একটি ধাপ হিসেবে দেখা হচ্ছে। যদিও উভয়পক্ষ এখনও নিজেদের অবস্থানে অনড় রয়েছে, তথাপি আলোচনার ধারাবাহিকতা বলছে—আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুন করে পরমাণু কূটনীতির এক পর্ব শুরু হতে যাচ্ছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে এই আলোচনা একটি সম্ভাবনার জানালা খুলে দিতে পারে, যদিও এর পরিণতি নির্ভর করছে বড় পরাশক্তিগুলোর ভূমিকা ও পারস্পরিক বিশ্বাসের ওপর। এখন সময় বলবে—এই বৈঠক কেবল আনুষ্ঠানিকতা নাকি সত্যিকারের সমঝোতার পথ খুলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১০

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১১

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১২

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৩

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৪

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১৫

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১৬

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৭

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৮

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১৯

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X