কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২১ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে হিজাব ছাড়া রাস্তায় বের হলেই ১০ বছরের জেল

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ইরানে নারীদের ইসলামি পোশাক পরা নিশ্চিত করতে আরও কঠোর শাস্তির বিধান রেখে সংসদে বিল পাস করেছেন দেশটির আইনপ্রণেতারা। আজ বুধবার (২০ সেপ্টেম্বর) এ সম্পর্কিত একটি বিল তিন বছরের জন্য পরীক্ষামূলকভাবে অনুমোদন দিয়েছে ইরানি সংসদ। তবে এ বিলটি এখনো আইনে পরিণত হয়নি। আইনে পরিণত হতে হলে দেশের গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন প্রয়োজন হবে বলে জানিয়েছে ইরানি বার্তা সংস্থা ইরনা।

গত বছর বড় ধরনের হিজাববিরোধী বিক্ষোভের পর থেকে ইরানে নারীরা ঠিকঠাক মতো ইসলামি পোশাক নীতি মেনে চলছে না। নারীদের এ প্রবণতা দমন করতেই কঠোর আইন পাস করতে চলেছে ইরান।

খসড়া আইন অনুযায়ী, বিদেশি বা শত্রু দেশের সরকার, গণমাধ্যম, গোষ্ঠী কিংবা সংস্থার প্ররোচনায় কেই হেডস্কার্ফ বা যথাযথ পোশাক না পরলে পাঁচ থেকে ১০ বছরের কারাদণ্ড হতে পারে।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকেই ইরানে নারীদের হিজাব পরা বাধ্যতামূলক। সরকারের এ নীতি বাস্তবায়নে সম্প্রতি টহল জোরদার করেছে পুলিশ। জনপরিসরে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এমনকি এ নীতি না মানা ও নজরদারি না করায় বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, হিজাব ঠিকমতো না পরার কারণে মাশা আমিনি নামে ওই তরুণীকে গত বছরের ১৩ সেপ্টেম্বর গ্রেপ্তার করে দেশটির নৈতিকতা পুলিশ। পরে পুলিশি হেফাজতে থাকা অবস্থায় ১৬ সেপ্টেম্বর হাসপাতালে তার মৃত্যু হয়। পুলিশের নির্যাতনে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠার পর সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আন্দোলনে সংহতি জানালে একপর্যায়ে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সরকারের নিরাপত্তা বাহিনীর গুলিতে পাঁচ শতাধিক বিক্ষোভকারী নিহত হয়। গ্রেপ্তার করা হয় কয়েক হাজার নারী-পুরুষ ও শিশুকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১০

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১১

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১২

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৪

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৫

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৬

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

১৭

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

১৮

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

১৯

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

২০
X