মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩, ১০:০৮ এএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ০১:০২ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় ইসরায়েলের বিমান হামলায় আরও ৫১ জন নিহত

গাজায় ইসরায়েলের বিমান হামলা। ছবি : সংগৃহীত
গাজায় ইসরায়েলের বিমান হামলা। ছবি : সংগৃহীত

হামাসের হামলার জবাবে টানা ষষ্ঠ দিনের মতো অবরুদ্ধ গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। মুহুর্মুহু হামলায় কেঁপে উঠছে পুরো গাজা। অব্যাহত এ হামলায় আরও ৫১ জনের মৃত্যু হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এ ছাড়া একই সময়ে হামলায় আরও প্রায় ৩০০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে গাজায় ইসরায়েলি বিমান হামলার পর অন্তত ৫১ জন মারা গেছেন। এ ছাড়া সাবরা, আল জায়তুন, আল নাফাক এবং তাল আল হাওয়া এলাকায় হামলার পর আরও ২৮১ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।

এদিকে গাজায় ইসরায়েলি হামলায় গত পাঁচ দিনে নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। এদের মধ্যে অন্তত ২৬০ শিশু রয়েছে। গাজায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, ভূখণ্ডটিতে ইসরায়েলের বিমান হামলায় নিহতের সংখ্যা নিহতের সংখ্যা এক হাজার ৫৫ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে অন্তত ২৬০ শিশু নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও ৫ হাজার ১৮৪ জন মানুষ।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলছে, হামাসের হামলায় ইসরায়েলে অন্তত ১২০০ জন নিহত এবং দুই হাজার ৮০০ জন আহত হয়েছে।

গত শনিবার সকালে ইসরায়েলে ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ নামে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনির স্বাধীনতাকামী সংগঠন হামাস। জবাবে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। যুদ্ধের পাঁচ দিন পার হলেও এখনো দুপক্ষের লড়াই চলছে। ফলে দুই দেশেই যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১০

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১১

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১২

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৩

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৪

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৫

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৬

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৭

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৮

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৯

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

২০
X