কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩, ০৪:২৫ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

হামাসকে ‘টেররিস্ট’ বলে না বিবিসি, কারণ কী?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফিলিস্তিনি-ইসরায়েল সংঘাতে মধ্যপাচ্যজুড়ে টালমাটাল অবস্থা। যে সংঘাতে জড়িয়ে রয়েছে ফিলিস্তিনি সংগঠন হামাস। এই সংগঠনকে অন্যান্য পশ্চিমা সংবাদমাধ্যম টেররিস্ট বলে প্রচার করলেও তা করছে না ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এ নিয়ে খোদ যুক্তরাজ্যেই প্রশ্নের মুখে পড়েছে সংবাদমাধ্যমটি।

যুক্তরাজ্যের গণমাধ্যমে বিবিসিতে হামাসকে টেররিস্ট হিসেবে প্রচার না করায় ক্ষুব্ধ হয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রী। যার কারণে সমালোচনার পাশাপাশি বিবিসির নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

এখানেই শেষ না বিবিসির নীতি সংশোধনের আহ্বান জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলি এবং সংস্কৃতিমন্ত্রী লুসি ফ্রেজার। তাদের নীতি অনেকেই লজ্জার বলেও দাবি করেছেন।

এসব সমালোচনার ব্যাখ্যা দিয়েছেন সংবাদমাধ্যমটি। বিবিসির ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এডিটর জন সিম্পসন তাদের অনলাইনে একটি লেখা লিখেন যেখানে নীতিগত কারণের কথা বলেছেন তিনি।

জন সিম্পসন বলেন, কাউকে টেররিস্ট বলার অর্থ হচ্ছে আপনি পক্ষ নিচ্ছেন। তিনি আরও বলেন, মন্ত্রী, কলামিস্ট, সাধারণ মানুষসহ অনেকের জিজ্ঞাসা বিবিসি কেন হামাসকে টেররিস্ট বলছে না। এর উত্তর বিবিসির প্রতিষ্ঠাকালীন নীতিতেই রয়েছে।

সংবাদমাধ্যমের একজন মুখপাত্র জানিয়েছেন, কেউ না বললে বিবিসির সাংবাদিকেরা নিজেরা কখনোই এ ধরনের শব্দ ব্যবহার করেন না, এটি তাদের দীর্ঘদিনের চর্চা।

বিবিসির মুখপাত্র বলেন, আমরা সবসময় আমাদের ভাষার ব্যবহার অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখি। যে কেউ আমাদের প্রতিবেদন শুনলে বা দেখলে সেখানে তারা টেররিস্ট শব্দটি বহুবার শুনতে পাবেন। কারা শব্দটি বলেছেন তাও স্পষ্ট জানিয়ে দেওয়া হয় প্রতিবেদনে।

তিনি বলেন, আমরা আমাদের প্রতিবেদনে নিয়মিত উল্লেখ করি যে ব্রিটিশ ও অন্যান্য সরকার হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিন্দা করেছে, আর এটি তাদের কাজ। আমরা অতিথিদের সাক্ষাৎকারও চালাই যেখানে তারা হামাসকে সন্ত্রাসী হিসেবে বর্ণনা করেন।

এটি এমন এক পন্থা যা কয়েক দশক ধরে ব্যবহার হয়ে আসছে এবং অন্যান্য গণমাধ্যমও সেটি করে থাকে। বিবিসি একটি স্বাধীন সম্প্রচারমাধ্যম। যার কাজ হচ্ছে যা কিছু ঘটছে তা সঠিকভাবে তুলে ধরা যাতে আমাদের দর্শক-শ্রোতারা ঘটনা সম্পর্কে জেনে তা সম্পর্কে নিজস্ব সিদ্ধান্ত নিতে পারেন।

এর মূল বিষয় হচ্ছে আমাদের অডিয়েন্সকে ঘটনাগুলো তথ্য দিয়ে জানানো যাতে তারা তাদের নিজেদের মত তৈরি করে নিতে পারেন। কাউকে সন্ত্রাসী আখ্যা দেওয়া আমাদের কাজ না।

এ বিষয়ে মধ্যপ্রাচ্য বিষয়ে অভিজ্ঞ বিবিসির এই জেষ্ঠ সাংবাদিক বলেন, ৫০ বছর ধরে মধ্যপ্রাচ্যের ঘটনা নিয়ে রিপোর্ট করছি। ইসরায়েলে এ ধরনের হামলার পরিণতি আমি দেখেছি এবং লেবানন এবং গাজার বেসামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলি বোমা ও ক্ষেপণাস্ত্র হামলার পরিণতিও আমি নিজে দেখেছি। আপনি আপনার মন থেকে এ ধরনের ভয়াবহ জিনিস কোনোদিন মুছে ফেলতে পারবেন না।

কিন্তু তার মানে এই নয় যে সংগঠনের সমর্থকেরা এগুলো চালিয়েছে তাদেরকে টেররিস্ট সংগঠন বলা আমাদের শুরু করা উচিত। কারণ তার অর্থ হবে বস্তুনিষ্ঠ থাকার দায়িত্ব ত্যাগ করা।

বিবিসি সব সময়ই এমন ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিবিসির প্রতিবেদকদের স্পষ্ট করে বলে দেওয়া হয়েছিল নাৎসিদের মন্দ বা খারাপ না বলতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেতুর অভাবে দুর্ভোগে ১০ গ্রামের মানুষ, অর্ধশতক ধরে নৌকাই ভরসা

১০ হাজার মানুষকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু

ভয়াবহ রূপ নিচ্ছে যমুনা নদীর ভাঙন

ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করবেন আইএইএর পরিদর্শকরা: ট্রাম্প

কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ নয়, প্রস্তাব পাস

মালদ্বীপ প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণ সহজ করতে হাইকমিশনের উদ্যোগ

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেপ্তার

ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে ইসরায়েল

রাজধানীতে দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার

১০

১৮ কোটি টাকার হাসপাতাল এখন শিয়ালের আবাসস্থল

১১

বাঁচা-মরার লড়াইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন নেইমার

১২

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বাড়ছে আতঙ্ক

১৩

বিশ্বকাপ থেকে বাদ পড়েছে যেসব দল

১৪

সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

পানামার বিদায়, টিকে রইল ক্রোয়েশিয়া

১৬

সড়কে প্রাণ গেল ২ কিশোরের

১৭

বিমানবন্দরে প্লেনের ভেতরে তিন ঘণ্টা আটকা ব্রাজিল দল

১৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X