কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ০৪:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

১১ লাখ গাজাবাসীকে যে আল্টিমেটাম দিল ইসরায়েল

১১ লাখ গাজাবাসীকে এলাকা ত্যাগের আল্টিমেটাম দিয়েছে ইসরায়েল। ছবি : সংগৃহীত
১১ লাখ গাজাবাসীকে এলাকা ত্যাগের আল্টিমেটাম দিয়েছে ইসরায়েল। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বসবাসরত বাসিন্দাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে সরে যাওয়ার আল্টিমেটাম দিয়েছে ইসরায়েলের সশস্ত্রবাহিনী। জাতিসংঘের মাধ্যমে তারা এই আল্টিমেটাম দিয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন, ইসরায়েল যে দাবি করেছে তাতে ওই অঞ্চলের অন্তত ১১ লাখ অধিবাসীকে সরে যেতে হবে। যা গাজার জনসংখ্যার প্রায় অর্ধেক। জাতিসংঘ এই আল্টিমেটাম প্রত্যাহারের জন্য জোরালো দাবি জানাচ্ছে বলেও জানান তিনি।

স্টিফেন ডুজারিক আরও বলেছেন, জাতিসংঘ এ ধরনের স্থানান্তরকে অসম্ভব বলে বিবেচনা করছে এবং এতে কেবল ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটবে। ইসরায়েলের এই আল্টিমেটাম জাতিসংঘের সব কর্মকর্তা-কর্মীর জন্য প্রযোজ্য, এমনকি যারা জাতিসংঘ পরিচালিত বিভিন্ন স্কুল, স্বাস্থ্য কেন্দ্র, বিভিন্ন ক্লিনিকসহ বিভিন্ন অবস্থানে আশ্রয় নিয়েছেন তাদের জন্যও প্রযোজ্য।

এদিকে, ইসরায়েলের এই আল্টিমেটামকে ভুয়া প্রোপাগান্ডা বলে আখ্যা দিয়েছে হামাস এবং গাজাবাসীকে এই মিথ্যার ফাঁদে না পড়ে নিজ নিজ অবস্থানে থাকতে বলেছে।

প্রসঙ্গত, ওয়াদি গাজা বা উত্তর গাজা মূলত গাজা উপত্যকার সবচেয়ে ঘন বসতিপূর্ণ এলাকা। এটি গাজা শহর, জাবালিয়া শরণার্থী কেন্দ্র, বাইত লাহিয়া ও বাইত আল-হনুন এলাকা নিয়ে গঠিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১০

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১১

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১২

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

১৪

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

১৫

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

১৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

১৭

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

১৮

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

১৯

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

২০
X