কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ০৮:৫৭ এএম
অনলাইন সংস্করণ

জিম্মিদের মুক্তি নিয়ে ইসরায়েলের নতুন বার্তা

তেলআবিবে জিম্মিদের পরিবারের বিক্ষোভ। ছবি : সংগৃহীত
তেলআবিবে জিম্মিদের পরিবারের বিক্ষোভ। ছবি : সংগৃহীত

যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় সম্মত হলেও এখনও নির্ধারিত হয়নি সময়। হামাস বৃহস্পতিবার (২৩ নভেম্বর) থেকে যুদ্ধবিরতির কথা জানালেও বন্দিবিনিময়ের ব্যাপারে নতুন বার্তা দিয়েছে ইসরায়েল। তারা জানিয়েছে, শুক্রবারের আগে কোনো জিম্মিকে মুক্তি দেবে না হামাস। বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান জাচি হানেগবি জানান, শুক্রবারের আগে ফিলিস্তিনের কাছে থাকা কোনো জিম্মিকে মুক্তি দেবে না হামাস।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, জিম্মিদের মুক্তির ব্যাপারে আমাদের আলোচনা ও পদক্ষেপের অগ্রগতি হয়েছে, যা ক্রমাগত অব্যাহত থাকবে।

এর আগে গতকাল বুধবার (২২ নভেম্বর) রাতে জানানো হয়, হামাস ও ইসরায়েল আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছেছে যে হামাস ৫০ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে। যার বিপরীতে গাজায় চার দিনের যুদ্ধবিরতি কার্যকর হবে।

চুক্তির আওতায় গাজায় ইসরায়েল তার কারাগারে বন্দি ১৫০ ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তি দেবে। এ ছাড়া গাজায় মানবিক সহায়তার প্রবেশ বাড়ানো হবে।

এর আগে বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যায় হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য মুসা আবু মারজুক আলজাজিরাকে বলেন, আগামীকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে যুদ্ধবিরতি শুরু হবে বলে আশা করা হচ্ছে। এই যুদ্ধবিরতি গাজার সব এলাকায় কার্যকর হবে। আগামীকাল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গাজার আকাশে ইসরায়েলের কোনো যুদ্ধবিমান বা সাধারণ বিমান চলাচল করবে না।

বিবিসিও তাদের এক প্রতিবেদনে জানায়, আগামীকাল স্থানীয় সময় সকাল ১০টা থেকে যুদ্ধবিরতি শুরু হবে। এরপর একই দিন দুপুর নাগাদ হামাসের হাতে বন্দি জিম্মিদের মুক্তি দেওয়া শুরু হবে। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধবিরতি কার্যকরের এই সময়ের ব্যাপারে নিশ্চিত করা হয়নি বলে জানিয়েছিল ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১০

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১১

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১২

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৩

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৪

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৫

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৬

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৭

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৮

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৯

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

২০
X