কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪, ০৬:৩৭ পিএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ০৭:১০ পিএম
অনলাইন সংস্করণ

ইয়েমেনের প্রধান তেল রপ্তানি বন্দরে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের হামলা

রাস ইসসা বন্দরে টাগ বোট। ছবি : সংগৃহীত
রাস ইসসা বন্দরে টাগ বোট। ছবি : সংগৃহীত

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের রুখতে এক জোট যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য। গোষ্ঠীটির অব্যাহত হামলার মুখে লোহিত সাগরে জাহাজ চলাচলে ব্যাপক বিপর্যয় নেমে এসেছে। এবার ইয়েমেনের প্রধান তেল রপ্তানি বন্দরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য। শনিবার (২৭ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হুতিদের পরিচালিত আল মাসিরা টেলিভিশন জানিয়েছে, শনিবার যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য মিলে তাদের রাস ইসসা বন্দরে হামলা চালিয়েছে। এ বন্দরটি ইয়েমেনের প্রধান তেল রপ্তানি টার্মিনাল হিসেবে পরিচিত।

প্রতিবেদনে বলা হয়েছে, বন্দরটিতে দুটি বিমান হামলা চালানো হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সংবাদমাধ্যমটি।

এর আগে এডেন উপসাগরে ব্রিটিশ ট্যাংকারে হামলা চালায় হুতিরা। শনিবার দুপুরে আলজাজিরার লাইভ আপডেটে জানানো হয়, স্থানীয় সময় শুক্রবার সকালে হামলা চালানো হলেও ট্যাংকারটিতে এখনও আগুন জ্বলছে।

ট্যাংকারটির পরিচালনাকারী প্রতিষ্ঠান জানিয়েছে, হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে মার্কিন সেনাবাহিনী ও নৌ-জাহাজ এটিতে সাহায্য করছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ট্যাংকারে হামলার আট ঘণ্টা পর মার্কিনিরা হুতিদের একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। এটি লোহিত সাগরে নিশানা করে হামলার জন্য প্রস্তুত ছিল।

দেশটির এমন দাবির পর হুতিদের পরিচালিত টেলিভিশন ইয়েমেনের বন্দরে হামলা চালানোর অভিযোগ করেছে। এর আগে গত ১৯ নভেম্বর থেকে লোহিত সাগরে জাহাজে হামলা চালিয়ে আসছে হুতিরা। দলটির দাবি, গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তারা এ হামলা অব্যাহত রাখবে।

উল্লেখ্য, ১২ জানুয়ারি ইয়েমেনে প্রথম হামলা চালায় মার্কিন জোট। ওই দিন আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে ইয়েমেনে হামলা চালানো শুরু করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

দ্য অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) বার্তা সংস্থাকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য ইয়েমেনে লজিস্টিক্যাল হাব, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং অস্ত্র সংরক্ষণাগারগুলোকে লক্ষ্যবস্তু করেছে।

হামলার বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইয়েমেনের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। কারণ হিসেবে তিনি বলেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথে চলাচলের স্বাধীনতাকে বিপন্ন করায় ‘আমার নির্দেশে’ হামলা চালানো হয়েছে।

তিনি আরও বলেন, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা এবং নেদারল্যান্ডসের সমর্থনে হামলা চালানো হয়েছে।

ওই সময়ে একজন হুথি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, জোটের অভিযান সারা দেশে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, যার মধ্যে রয়েছে ইয়েমেনের রাজধানী সানাসহ সাদা এবং ধামার শহর। হোদেইদাহ প্রশাসক এই হামলাকে আমেরিকান, জায়নবাদী ও ব্রিটিশ আগ্রাসন বলে অভিহিত করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X